Logo
Logo
×

Advertisement

বিনোদন

যে কারণে রণবীরের সঙ্গে আর কাজ করতে চান না ক্যাটরিনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ০৩:০০ পিএম

যে কারণে রণবীরের সঙ্গে আর কাজ করতে চান না ক্যাটরিনা

Advertisement

‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে প্রথম জুটি বাঁধেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। তার পর প্রকাশ ঝায়ের ‘রাজনীতি’। সেই সময় থেকেই প্রেম দুই তারকার মধ্যে। তবে তা নিয়ে জনসমক্ষে কখনো মুখ খোলেননি ক্যাট বা রণবীর কেউ-ই। 

রণবীরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের মেয়াদ ছিল ছয় বছর। অনুরাগ বসুর ‘জাগ্গা জাসুস’ ছবিতে কাজ করার সময় চিড় ধরেছিল তাদের প্রেমে। 

‘জাগ্গা জাসুস’ ছবির প্রচারে গিয়ে ক্যাটরিনাকে রীতিমতো অস্বস্তিতে ফেলেছিলেন রণবীর। সাক্ষাৎকার চলাকালীন ক্যাটরিনাকে তার চরিত্র নিয়ে প্রশ্ন করেছিলেন সঞ্চালক। ক্যাটরিনাকে উত্তর দিতে না দিয়ে রণবীর নিজেই গড়গড় করে কথা বলে যান।

সেই সময় একটি সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে ক্যাট বলেন, রণবীরের সঙ্গে কাজ করা খুব কঠিন। সবাই এত দিনে সেটা দেখেছেন, বুঝেছেন। রণবীরও চায় না আমার সঙ্গে কাজ করতে। আমার মনে হয় না, আমরা এর পরে আর কখনো একসঙ্গে কোনো ছবিতে কাজ করব।

আরও পড়ুন: করণের যে কথা শুনে ভয় পাচ্ছেন কঙ্গনা

২০২১ সালে বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ক্যাট। চলতি বছরে বিয়ের দুই বছর পূর্ণ হতে চলেছে তাদের। চলতি বছর দীপাবলিতে ‘টাইগার-৩’ ছবিতে সালমান খানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনাকে।

Advertisement

ক্যাটরিনা রণবীর

Advertisement

আরও পড়ুন

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম