Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘সিনেমা না করেও কী করে আলোচনায় থাকেন, প্রশ্নে সাংবাদিকদের ওপর চটলেন জায়েদ 

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ০৪:১৬ পিএম

‘সিনেমা না করেও কী করে আলোচনায় থাকেন, প্রশ্নে সাংবাদিকদের ওপর চটলেন জায়েদ 

বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জায়েদ খান। ছবি: যুগান্তর

Advertisement

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান। কাজের মাধ্যমে যতটা আলোচনায় থাকেন, তার থেকে বেশি আলোচনায় থাকেন বিভিন্ন ইস্যুতে মন্তব্যের জেরে। এ কারণে সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে অনেক সমালোচনার মুখে পড়তে হয় এ অভিনেতাকে। তবে কটাক্ষকে পাত্তা দেন না তিনি। 

আলোচনায় থাকার কারণ জানতে চাওয়ায় অনেকটা রেগে গেলেন জায়েদ খান।

এক সপ্তাহের দুবাই সফর শেষে দেশে ফিরেছেন জায়েদ খান। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন অভিনেতা। এর পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

বিমানবন্দরে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, দিন দিন কীভাবে সুন্দর হচ্ছেন? জায়েদ খান জবাবে বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে অভিনেতাকে প্রশ্ন করা হয়, আপনার তো সিনেমা নেই। এর পরও কীভাবে এত আলোচনায় থাকেন? এ প্রশ্নের জবাবে চলচ্চিত্র শিল্পী সমিতির দুবারের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, আমার সিনেমা নেই, কে বলেছে আপনাকে? ‘সোনার চর’ কি আপনি করেছেন?

আরও পড়ুন নারী কিসে আটকায়, নিপুণের স্মার্ট উক্তি ভাইরাল

এর পর ওই সাংবাদিক সংশোধন করে ফের বলেন, অনেক দিন হয় আপনার সিনেমা নেই...। আর তখন জায়েদ খান বলেন, হ্যাঁ, এটা বলতে পারেন। অনেক দিন হয় আমার সিনেমা মুক্তি পাচ্ছে না।

‘বাহাদুরী’র কাজ শেষ করেছি, ‘সোনার চর’র ডাবিং শেষ করলাম। সামনেই মুক্তি পাবে এগুলো। আর আপনারা আলোচনায় রাখেন বলে আমি আলোচনায় থাকি।

দুবাই যাওয়ার আগে গত ১৪ আগস্ট বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত এফডিসিতে কাটিয়েছেন জায়েদ খান। ডাবিং স্টুডিওতে ‘সোনার চর’ সিনেমার ডাবিং করেছেন। ডাবিংয়ে তার সঙ্গে অংশ নেন সিনেমার নায়িকা স্নিগ্ধা বলে জানান তিনি।

Advertisement

নিপুণ জায়েদ খান

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম