Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘পাফ ড্যাডি’র রহস্যজালে পরীমনি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ১০:০৪ পিএম

‘পাফ ড্যাডি’র রহস্যজালে পরীমনি

Advertisement

যেন রহস্যে ঘেরা অদৃশ্য এক শক্তির ছোঁয়া লেগেছে। আধ্যাত্মিক ও বাস্তবতার সমন্বয়ে ‘পাফ ড্যাডি’ গল্পটি বেশ। পাফ ড্যাডির রহস্যজালে ধরা দেন উঠতি নায়িকা পরী। সে তার সিনেমা হিট করতে এক বাবার শরণাপন্ন হন। 

অন্যদিকে সজলকে দেখা যায় রাজনীতিবিদের চরিত্রে। যিনি নির্বাচন করবেন, মনোনয়ন ফরম কিনতে যাওয়ার আগে ‘পাফ ড্যাডি’র কাছে দোয়া চাইতে যান।

শুধু রাজনীতিবিদ কিংবা নায়িকা-ই নয়, পাফ ড্যাডির রহস্যজালে আটকে পড়তে দেখা যায় সাধারণ মানুষ থেকে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যদেরও!

সত্যিই কি অলৌকিক ক্ষমতার অধিকারী এই পাফ ড্যাডি, নাকি সবই ভণ্ডামি! নাকি এর আড়ালে অন্য কিছু আছে- এসব প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’র ট্রেইলার প্রকাশ হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। ওটিটি প্লাটফর্ম বঙ্গ অ্যাপ, ইউটিউব এবং এর ফেসবুকে ট্রেলারটি উন্মোচিত হয়েছে। 

ফিল্মটি যৌথভাবে পরিচালনা করেছেন সহীদ উন নবী এবং মুশফিকুর রহমান মঞ্জু। আরও অভিনয় করেছেন- সজল নূর, আজাদ আবুল কালাম, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদসহ অনেকে।

বঙ্গর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান জানান, মূল গল্পটা ‘পাফ ড্যাডি’ বা এক বাবাকে ঘিরে। যে চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। 
২০১৯ সালে শুরু হয় ওয়েব সিরিজ ‘প্যাফ ড্যাডি’র শুটিং। পরবর্তীতে নির্মাতা বদল হয়ে বর্তমানে ওয়েব ফিল্ম হিসেবে আসছে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে। কর্তৃপক্ষ জানায়, আগামী ৭ সেপ্টেম্বর বঙ্গতে ‘পাফ ড্যাডি’ মুক্তি পাবে।

Advertisement

পরীমনি সজল নূর আজাদ আবুল কালাম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম