Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শাহরুখের নায়িকাকে কটাক্ষ, বিপাকে করণ জোহর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৪:৫৫ এএম

শাহরুখের নায়িকাকে কটাক্ষ, বিপাকে করণ জোহর

Advertisement

বলিউডের প্রভাবশালীদের একজন করণ জোহর। নানা সময় নানান জনকে নিয়ে ঠাট্টা করার দুর্নাম রয়েছে তার। স্বজনপ্রীতির অভিযোগও রয়েছে করণের বিরুদ্ধে। 

তাকে বলিউডের তারকাসন্তানদের গডফাদারও বলা হয়। কঙ্গনা রানাউত করণ জোহরকে 'মুভি মাফিয়া' তকমা দিয়েছেন।

দক্ষিণী সিনেমা জগতে নয়নতারা সুপারস্টার। জনপ্রিয়তা ও পারিশ্রমিকের দিক থেকে তার প্রমাণ পাওয়া যায়। গত বছর ‘কফি ইউথ করণ’-এর সিজন ৭-এ নয়নতারাকে কটাক্ষ করেন করণ জোহর। 

ওই সিজনে দক্ষিণের আরেক নায়িকা সামান্থা রুথ প্রভু অতিথি হয়ে আসেন। সেই সময় করন সামান্থাকে ‘দক্ষিণের সব চেয়ে বড় অভিনেত্রী কে’ এমন প্রশ্ন করেন।

সামান্থা উত্তরে বলেন, সম্প্রতি আমি নয়নতারার সঙ্গে কাজ করলাম, খুব ভালো অভিজ্ঞতা। 

সামান্থার উত্তর শুনে করণ বলেন, ও তাই? আমার লিস্টে ওর নামই ছিল না। কিন্তু বছর ঘুরতেই শাহরুখের বিপরীতে অভিনয়ে নাম লেখালেন নয়নতারা।

এই পুরানো ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নয়নতারাকে করণের এমন হেয় করায় তার ওপর ক্ষেপেছেন অভিনেত্রীর ভক্তরা। 

যদিও করণ বলেছেন, নয়নতারার অনুরাগীরা একেবারেই ভুল ভেবেছেন তাকে। তবে তাতে কোনও লাভ হয়নি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Advertisement

শাহরুখ নায়িকা করণ জোহর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম