Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রাজনীতির মাঠে সরব নায়িকা মাহি, লক্ষ্য সংসদ নির্বাচন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ১০:১১ পিএম

রাজনীতির মাঠে সরব নায়িকা মাহি, লক্ষ্য সংসদ নির্বাচন

ফাইল ছবি

Advertisement

রাজনীতির মাঠেই বেশি সক্রিয় হয়ে উঠেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ইদানীং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়মিত যাচ্ছেন তিনি। টার্গেট জাতীয় সংসদ নির্বাচন।

আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন তিনি। দলীয় অনুষ্ঠানেও নিয়মিত অংশ নিচ্ছেন। 

জাতীয় শোক দিবস উপলক্ষে ২০ আগস্ট পর্যন্ত গাজীপুরের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছেন মাহি। ছুটে যান রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি স্থানে। 

মাহি বলেন, আমি নিয়মিতই দলীয় কাজগুলো চালিয়ে যাচ্ছি। ইচ্ছা আছে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে যাওয়ার। মানুষের জন্য এর আগেও কাজ করেছি। তবে এখন দলীয় ব্যানারে মানুষের জন্য কাজ করছি। আমার এলাকা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মানুষের জন্য কাজ করতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন কিনব। 

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মাহি। মনোনয়নপত্রও কিনেছিলেন এই নায়িকা। কিন্তু তাকে সেই সময় মনোনয়ন দেওয়া হয়নি। 

তবে হাল ছাড়েননি, কর্মকাণ্ড চালিয়ে গেছেন মাহি। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত তাই রাজনীতির মাঠেই বেশি সক্রিয় থাকতে দেখা যাবে এই নায়িকাকে।

Advertisement

রাজনীতি সরব নায়িকা মাহি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম