Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রথম প্রেম নিয়ে মুখ খুললেন জাহ্নবী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ১০:৫৪ পিএম

প্রথম প্রেম নিয়ে মুখ খুললেন জাহ্নবী

Advertisement

নতুন প্রেমে জড়ালেন বলিউড অভিনেত্রী জাহ্নবী। এমন গুঞ্জণ ছড়িয়ে পড়ছে চারদিকে। ঠিক এমন একটি মুহূর্তে তিনি জানালেন কেন তার প্রথম প্রেম ভেঙে গিয়েছিল।

বলিউড অভিনেত্রী শ্রীদেবী আর বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর। তারকা সন্তান হওয়ায় প্রথম থেকেই সংবাদের শিরোনাম তিনি। তাকে নিয়ে একাধিকবার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। বরাবরই চুপ থেকেছেন, কিন্তু এবার মুখ খোলেন অভিনেত্রী। 

সম্প্রতি নিজের প্রথম প্রেম নিয়ে কথা বলেন জাহ্নবী। জানান, রুপালি পর্দায় পা রাখার আগে প্রথম প্রেমের সম্পর্কে জড়ান তিনি। 

তিনি বলেন, আমরা গোপনে দেখা করতাম। আমাদের ভালোবাসার সম্পর্ক গোপন রাখতে চেয়েছিলাম দুজনে। যদিও সেই প্রেমিকের নাম জানাননি অভিনেত্রী।

জাহ্নবী বলেন, মা-বাবার কারণে এ সম্পর্ক ভেঙে যায়। কারণ তারা এ সম্পর্কের পক্ষে ছিলেন না। মা-বাবাকে মিথ্যা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছিলাম।

অভিনেত্রী বলেন, আমার বাবা-মায়ের বক্তব্য ছিল, তোমার কোনো প্রেমিক থাকবে না। এ বিষয়ে বাবা-মা খুবই রক্ষণশীল দৃষ্টিভঙ্গির ছিলেন। এরপর আমি অনুধাবন করি, একটি সম্পর্কে বাবা-মায়ের গুরুত্ব কতখানি। প্রেমের সম্পর্কে তাদের সম্মতি আত্মবিশ্বাসী করে তুলে এবং সবকিছু সহজ করে দেয়।

ইদানিং শোনা যাচ্ছে, শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে আছেন জাহ্নবী। গত মাসে তারা দুজন একসঙ্গে ভাই অর্জুন কাপুরের বাসায় যান। জাহ্নবীর বাবা বনি কাপুরের সঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা গেছে শিখরকে। 

২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে জাহ্নবী কাপুরের। সর্বশেষ তাকে দেখা যায় বরুণ ধাওয়ানের বিপরীতে ‘বাওয়াল’ ছবিতে। 

আগামীতে তাকে দেখা যাবে ‘দেবারা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবিতে। ‘দেবারা’তে তার বিপরীতে আছেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। এই ছবির মাধ্যমে দক্ষিণী ছবিতে পা রাখতে চলেছেন জাহ্নবী।

Advertisement

অভিনেত্রী জাহ্নবী কাপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম