Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

একটার পর একটা কাজ শুরু হবে: নাজিফা তুষি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০২:৪১ পিএম

একটার পর একটা কাজ শুরু হবে: নাজিফা তুষি

Advertisement

‘হাওয়া’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসে অভিনেত্রী নাজিফা তুষি। সিনেমাটি দেশ-বিদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছ। এর পর তেমন কাজ করতে দেখা যায়নি তাকে। কী করছেন তুষি, প্রশ্ন জাগে অনেকের মনে। এবার সে প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানালেন, শিগগিরই ব্যস্ত হয়ে পড়বেন। একটার পর একটা কাজ শুরু হবে।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তুষি বলেন, ‘আমি একটু কম কাজ করি। তাই কাজগুলো আলোচনায়ও কম আসে। হয়তো হাওয়ার পর গ্রহণযোগ্যতা বেড়েছে। মানুষ এখন আরও বেশি জানতে চায়, যা খুবই ভালো দিক। এটা আমি সাধুবাদ জানাই।’ হাওয়া সিনেমা নাজিফা তুষি আইসক্রিম মেজবাউর রহমান সুমন চলচ্চিত্র

আরও পড়ুন: রাজনীতির মাঠে সরব নায়িকা মাহি, লক্ষ্য সংসদ নির্বাচন

এর পর তিনি বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারিতে সিনেমার কিছু কাজ হবে, যেগুলো ডেভেলপিং স্টেজে আছে। একটার পর একটা কাজ শুরু হবে। তবে অনেক সময় দুই–তিন মাস ভালো কাজের কোনো প্রস্তাব আসে না, আবার যে রকম কাজ করতে চাই, কোনো মাসে সে রকম পাঁচটারও প্রস্তাব পেয়েছি। ‘হাওয়া’র পর যে কয়টি কাজের প্রস্তাব পেয়েছি, তা নিয়ে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ব্যস্ত থাকব। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ফ্রি ছিলাম।’

২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আসেন তুষি। ‘আইসক্রিম’ দিয়ে চলচ্চিত্রে নাম লেখান। এর অর্ধযুগের মাথায় ‘হাওয়া’ দিয়ে তুমুল আলোচিত হন। এছাড়া ওটিটিতেও তার কাজ বেশ আলোচিত হয়েছে। হাওয়া সিনেমা নাজিফা তুষি আইসক্রিম মেজবাউর রহমান সুমন চলচ্চিত্র।

Advertisement

নাজিফা তুষি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম