Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘ইনশাআল্লাহ’তে কি জুটি বাঁধবেন সালমান-আলিয়া?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ১১:৪৯ এএম

‘ইনশাআল্লাহ’তে কি জুটি বাঁধবেন সালমান-আলিয়া?

Advertisement

২০১৯ সালের মাঝামাঝি সময়ে ঘোষণা হয়েছিল ‘ইনশাআল্লাহ’ ছবির। ছবিতে জুটি হিসেবে একে অপরের বিপরীতে কাজ করার কথা ছিল সালমান খান ও আলিয়া ভাটের। শুধু তাই নয়, এ ছবিতেই সঞ্জয় লীলা বানসালির সঙ্গে প্রথম কাজ করার কথা আলিয়া ভাটের। সালমান খানের রেওয়াজ মেনে ২০২০ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ‘ইনশাআল্লাহ’-এর। সব ঠিক হয়ে যাওয়ার পরও সেই ছবি তৈরি হয়নি। 

তবে ফের একই খবর ভারতীয় গণমাধ্যমে। শোনা যাচ্ছে, তৈরি হবে ইনশাআল্লাহ। ছবিটি তৈরি করা নিয়ে বানসালি প্রোডাকশন হাউসের সিইও প্রেরণা সিং বলেন, এটি একটি খুব ভালো গল্প। যদি কল আসে, তবে কাজটি হবে। এখন পর্যন্ত কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই। ভবিষ্যতের কথা কেউ-ই জানে না।

এদিকে বর্তমানে সঞ্জয় লীলা বানসালি তার পিরিয়ড ড্রামা ছবির কাজে ব্যস্ত। ওয়েব সিরিজ নির্মাণ করছেন তিনি। সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দরি, রিচা চাড্ডা, মনীষা কৈরালাসহ আরও অনেক অভিনেত্রী থাকছেন সিরিজে। তেমনই এর পর বৈজু বাওরা ছবি নির্মাণ করবেন সঞ্জয় লীলা বানসালি। যেখানে দেখা যাবে রণবীর সিংকে।

আরও পড়ুন: ওটিটিতে 'অশ্লীলতা' নিয়ে ভিন্ন মত তমা মির্জার

শেষ তার নির্মিত গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি পেয়েছিল জাতীয় পুরস্কার। ৬৯তম জাতীয় পুরস্কার লাভ করেন আলিয়া। ছবির প্রধান চরিত্রে দেখা গেছে আলিয়াকে। ছবিতে আলিয়া ছাড়াও ছিলেন অজয় দেবগন, জিম সার্ভ, শান্তনু মহেশ্বরী।

Advertisement

ইনশাআল্লাহ সালমান আলিয়া

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম