Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জায়েদ খানকে কলকাতায় কাজ করতে বললেন সায়ন্তিকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৩ পিএম

জায়েদ খানকে কলকাতায় কাজ করতে বললেন সায়ন্তিকা

Advertisement

‘কী সুন্দর জায়গা। মনেই হচ্ছে না যে শুটিং করছি। খুবই ভালো লাগছে। মনে হচ্ছে, ছুটিতে ঘুরতে এসেছি এখানে। এত আরামদায়ক ও সুন্দরভাবে শুটিং চলছে।’ বললেন টালিউড অভিনেত্রী সায়ন্তিকা। বাংলাদেশের সিনেমায় শুটিংয়ে যোগ দিয়ে এখানকার আতিথেয়তায় উচ্ছ্বাস ও আনন্দের কথা এভাবেই জানালেন সায়ন্তিকা।

কক্সবাজার শুটিং লোকেশন থেকে একটি গণমাধ্যমকে অভিনেত্রী সায়ন্তিকা বলেন, প্রথমবার বাংলাদেশে এসে শুটিংও শুরু করেছি। তাও আবার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে।

‘ছায়াবাজ’ সিনেমার শুটিং শুরু হয়েছে কক্সবাজারে। বাংলাদেশের সিনেমায় চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে অভিনয় করতে এসেছেন টালিউড নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ‘ছায়াবাজ’ সিনেমায় সায়ন্তিকার চরিত্রের নাম ডায়না। 

কলকাতা থেকে বুধবার সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সায়ন্তিকা। সেখানে জায়েদ খানের সঙ্গে তার দেখা।

সায়ন্তিকা বলেন, নায়ক জায়েদ খানসহ সিনেমার পুরো টিম যেভাবে আমাকে সম্মান দেখাচ্ছেন, ভাষায় প্রকাশ করার মতো নয়। আগেও শুনেছি, এসে প্রমাণও পেলাম বাংলাদেশের মানুষের আন্তরিকতা, আতিথেয়তা, আপ্যায়নের বিষয়ে কোনো কথা হবে না। এক কথায় দারুণ।’

সায়ন্তিকা বলেন, বিমানবন্দরে আমাকে নিতে গিয়েছিলেন জায়েদ খান। কী সুন্দর ব্যবহার তার! প্রথম দেখাতেই কথা বলে মনে হয়েছে, অসাধারণ মানুষ। যে কোনো শিল্পীর এটি অনেক বড় গুণ। আমার কাছে মনে হয়েছে, তার মধ্যে সেই গুণ আছে। হতে পারে একসময় কলকাতার ইন্ডাস্ট্রিতেও জায়েদ খান কাজ করবেন। আমি এখানে কাজ করতে এসেছি, জায়েদও ওখানে কাজ করতে যাবেন। আমিও চাই এটি।

আগে থেকে জায়েদ খানের সঙ্গে জানাশোনা ছিল না সায়ন্তিকার। বাংলাদেশে এসেই তার সঙ্গে প্রথম দেখা, প্রথম পরিচয়। তবে প্রথম পরিচয়েই জায়েদ খানের ব্যবহারে মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি।

Advertisement

জায়েদ খান কলকাতা সায়ন্তিকা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম