Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘আমাকে সেকেন্ড পরীমনি বলে’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৮ পিএম

‘আমাকে সেকেন্ড পরীমনি বলে’

ফাইল ছবি

Advertisement

ঢালিউডের আলোচিত অভিনেত্রী শিরিন শিলা। বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় থাকেন এ নায়িকা। বিশেষ করে এক যুবকের প্রকাশ্যে চুমুকাণ্ডে ব্যাপকভাবে আলোচনায় এসেছিলেন এ অভিনেত্রী। এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছিল। 

এ ছাড়া পরীমনি ও রাজের সঙ্গে ভিডিও করে কথা বলে কিছু স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করে ব্যাপক আলোচনা-সমালোচনায় এসেছিলেন শিরিন শিলা। এ ঘটনায় পরীমনির সঙ্গে সম্পর্ক টানাপোড়েনও চলছিল তার। 

আরও পড়ুন ছেলের প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমা দেখে যা বললেন রাষ্ট্রপতি

এবার পরীমনির সঙ্গে নিজেকে তুলনা করে নতুন করে আবার আলোচনায় এসেছেন অভিনেত্রী শিরিন শিলা। 

শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিরিন শিলা বলেন, আমাকে অনেকে পরীমনির সঙ্গে তুলনা করেন। আমি কাউকে অনুসরণ করি না। আমি আমার স্টাইলে চলি। আমি নিজেও জানি না পরীর কথা কেন আমাকে বলে। তবে হ্যাঁ, পরী আমার ভালো বান্ধবী। 

শিলা আরও বলেন, আমি আর পরীমনি যমজ বোনের একটা ছবিতে অভিনয় করেছিলাম। সেটা ছিল মুশফিকুর রহমান গুলজার ভাইয়ের। ওই ছবিতে পরী ও আমি একসঙ্গে কাজ করেছি। যেহেতু যমজ বোন ছিলাম, তাই অনেকে আমাকে সেকেন্ড পরীমনি বলত। বাস্তব জীবনে আমি আসলে এ রকম না। পরীর লাইফস্টাইলটা একরকম, আমারটা অন্য রকম।  


 

Advertisement

পরীমিন শিরীন শিলা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম