Logo
Logo
×

Advertisement

বিনোদন

বারবনিতার চরিত্রে ভাবনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১১ এএম

বারবনিতার চরিত্রে ভাবনা

Advertisement

টিভি নাটকের পাশাপাশি ওটিটি এবং সিনেমা নিয়েও ব্যস্ত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি তিনি নতুন একটি সিনেমার কাজ শুরু করছেন। নাম ’পায়েল’। পরিচালনা করছেন রায়হান খান। এ সিনেমায় বারবনিতারূপে হাজির হবেন ভাবনা। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সিনেমায় দুইটা অংশ রয়েছে। একটা অংশে আমাকে পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়। তারপরের গল্প সেখান থেকেই গল্প এগুতে থাকে।’ 

গত সপ্তাহে এফডিসিতে এ সিনেমার একটি গানের শুটিং হয়। গানের শিরোনাম ’ঝিলিমিল ঝিলমিল’। এতে বেশ আবেদনময়ী রূপে ধরা দেন ভাবনা। এটি দেখে অনেকে আইটেম গান মনে করলেও পরে ভাবনা নিজেই এ বিভ্রান্তি দূর করেন।

আরও পড়ুন: স্বস্তিকার সম্মতি থাকলেও বিভ্রান্তিতে চঞ্চল চৌধুরী!

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আমি কোনো আইটেম গানে হাজির হয়নি। আমি একটি সিনেমা করছি “পায়েল” নামে। ।সিনেমাটির নির্মাতা রায়হান খান। এই সিনেমাটিতে আমি পায়েল চরিত্রে হাজির হবো। সিনেমাটির একটি গানে আমি নেচেছি সত্য। একজন নৃত্যশিল্পী হিসেবে অবশ্যই এটা আমার জন্যে আনন্দের যে কোনো সিনেমাতে আমি প্রথমবারের মতো নাচতে পারলাম। এর আগে অন্য কোনো সিনেমাতে আমাকে নাচতে দেখা যাইনি।তবে এটি আইটেম সং না। আমাদের ছবির শুটিং চলছে আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে কাজটি শেষ করতে পারি।

Advertisement

ভাবনা গান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম