Logo
Logo
×

Advertisement

বিনোদন

ট্রলে প্রচণ্ড ক্ষুব্ধ বর্ষা, মানহানি মামলার হুমকি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৯ পিএম

ট্রলে প্রচণ্ড ক্ষুব্ধ বর্ষা, মানহানি মামলার হুমকি

Advertisement

আবারও ট্রলের শিকার হচ্ছেন অভিনেত্রী বর্ষা। ট্রলকারীদের বিরুদ্ধে মামলারও হুমকি দিয়েছেন অনন্ত জলিলপত্নী।

ঘটনা খুলে বলা যাক। সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের অনুষ্ঠানে গিয়ে কয়েকটি ব্র্যান্ডের নাম ভুল উচ্চারণ করেন নায়িকা। তার উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল শুরু হয়। এতেই থেমে যাননি সমালোচকরা। বিভিন্ন ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে সেসব অংশ কেটে বানানো হচ্ছে বিভিন্ন রকমের কনটেন্ট। আর এতেই প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন তিনি, দিয়েছেন মানহানি মামলার হুমকি।

এ ঘটনায় ক্ষুব্ধ বর্ষা ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। মঙ্গলবার রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে দেওয়া এক স্ট্যাটাসে এই চিত্রনায়িকা লিখেছেন, ‘আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, নেক্সট যদি আমার কোনো ভিডিও বা কোনো ইন্টারভিউ থেকে কোনো কিছু কেটে কোনো পেজে আমি আমার কথা মিলিয়ে বা কোনো নেতিবাচক পোস্ট দেখি, তাহলে আমি সেই পেজের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। এটা নিয়ে অলরেডি আমার ল ইয়ার কাজ করছে। ইতিমধ্যে বেশ কয়েকটা পেজের লিস্টও করেছি। কারণ সবকিছুরই একটা লিমিট থাকা উচিত।’

স্ট্যাটাসের শেষদিকে বর্ষা লিখেছেন, ‘আয় করা উচিত হালাল উপায়ে, কাউকে বাজেভাবে উপস্থাপন করে নয়।’

উল্লেখ্য, বর্ষাকে সর্বশেষ দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়। বরাবরের মতো এই ছবিতেও তিনি অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করেছেন। আগামীতে তাদের দুজনকে দেখা যাবে ‘নেত্রী-দ্য লিডার’ ছবিতে।

এছাড়া নেত্রী-দ্য লিডার সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে তাকে। সেই ছবিতেও তার নায়ক হিসেবে রয়েছেন স্বামী অনন্ত জলিল।

Advertisement

বর্ষা ঢালিউড ট্রল

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম