Logo
Logo
×

Advertisement

বিনোদন

নতুন খবর দিলেন জায়েদ-সায়ন্তিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৬ এএম

নতুন খবর দিলেন জায়েদ-সায়ন্তিকা

ফাইল ছবি

Advertisement

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান ও কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি জুটি বেঁধে ‘ছায়াবাজ’ নামের ছবির শুটিং করছেন। 

ছবিটির শুটিং শেষ না হতেই আরও একটি নতুন সিনেমায় জুটি হওয়ার সুখবর দিয়েছেন জায়েদ-সায়ন্তিকা। নতুন ছবিটির নাম ‘টাইগার’। এ সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান রুমান। বৃহস্পতিবার সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন জায়েদ-সায়ন্তিকা। জায়েদ খান নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন বুবলীর কাছে ফিরে গেলেন শাকিব

জায়েদ খান বলেন, ‘ছায়াবাজ’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করে ঢাকায় ফিরলাম। বিমানবন্দরে বসেই নতুন সিনেমা ‘টাইগার’-এ চুক্তিবদ্ধ হয়েছি।

‘ছায়াবাজ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ৩০ আগস্ট সকালে সায়ন্তিকা ঢাকায় আসেন। তাজু কামরুল পরিচালিত ‘ছায়াবাজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন জায়েদ-সায়ন্তিকা।

সায়ন্তিকাকে এর আগে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমায় দেখা গেছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ সিনেমায় শাকিব খানের নায়িকা ছিলেন টালিগঞ্জের এ অভিনেত্রী।

এর আগে ২৪ আগস্ট এক সপ্তাহের দুবাই সফর শেষে দেশে ফেরেন জায়েদ খান। এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর বিমানবন্দরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন এ অভিনেতা। 

এ সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, দিন দিন কীভাবে সুন্দর হচ্ছেন? জায়েদ খান জবাবে বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে অভিনেতাকে প্রশ্ন করা হয়, আপনার তো সিনেমা নেই। এর পরও কীভাবে এত আলোচনায় থাকেন? এ প্রশ্নের জবাবে চলচ্চিত্র শিল্পী সমিতির দুবারের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, আমার সিনেমা নেই, কে বলেছে আপনাকে? ‘সোনার চর’ কি আপনি করেছেন?

এর পর ওই সাংবাদিক সংশোধন করে ফের প্রশ্ন করে বলেন, অনেক দিন হয় আপনার সিনেমা নেই...। আর তখন জায়েদ খান বলেন, হ্যাঁ, এটা বলতে পারেন। অনেক দিন হয় আমার সিনেমা মুক্তি পাচ্ছে না।

Advertisement

ঢালিউড জায়েদ খান সায়ন্তিকা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম