Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পুলিশের ইউনিফর্মে পর্দায় আসছেন জয়া

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

পুলিশের ইউনিফর্মে পর্দায় আসছেন জয়া

Advertisement

ক্যারিয়ারে বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার তিনি হাজির হচ্ছেন পুলিশের চরিত্রে। তবে দেশের কোনো সিনেমায় নয়। ভারতের কলকাতার একটি সিনেমায় তাকে পুলিশের ইউনিফর্মে দেখা যাবে। এর নাম ‘দশম অবতার’।

পরিচালনা করছেন সৃজিত মুখার্জি। এ সিনেমার মাধ্যমে সৃজিতের সঙ্গে পাঁচ বছর পর আবারও কাজ করেছেন জয়া। এরইমধ্যে সিনেমাটির টিজার প্রকাশ হয়েছে। সেখানে টিজারে কালো পোশাকের ওপর মেরুন ব্লেজার পরা অবস্থায় দেখা যায় এ অভিনেত্রীকে।

সোফায় বসে কারও দিকে গভীর দৃষ্টিতে চেয়ে আছেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, জয়াকে সৃজিত পুলিশরূপেই হাজির করছেন এবার। এ সিনেমার কাজ প্রায়ই শেষের পথে। চলতি বছরের দুর্গাপূজায় এটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

এর আগে, ২০১৮ সালে সৃজিতের পরিচালনায় কাজ করেছিলেন এ অভিনেত্রী। সিনেমার নাম ‘এক যে ছিল রাজা’। ওই সময়ে তাদের প্রেম নিয়েও গুঞ্জন ছিল টলিপাড়ায়। সেসব ঝেড়ে ফেলে ক্যারিয়ার এবং ব্যক্তিজীবনে আলাদা পথে এগিয়েছেন দু’জনেই। এদিকে চলতি বছর কলকাতায় মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘অর্ধাঙ্গিনী’ নামে একটি সিনেমা।

Advertisement

জয়া আহসান অভিনেত্রী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম