Logo
Logo
×

Advertisement

বিনোদন

স্ত্রীর পাশেই চিরনিদ্রায় পরিচালক সোহানুর রহমান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৩ এএম

স্ত্রীর পাশেই চিরনিদ্রায় পরিচালক সোহানুর রহমান

স্ত্রীর পাশেই চিরনিদ্রায় পরিচালক সোহানুর রহমান

Advertisement

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নশ্বর দুনিয়া ছেড়ে চলে গেছেন খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহান ও তার স্ত্রী। বুধবার তার স্ত্রী স্ট্রোক করে মারা যান। এর পর ঘুমের মধ্যেই প্রাণ হারান পরিচালক সোহান। পরবর্তীতে স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হন তিনি।

টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই পরিচালক সোহানুর রহমান সোহানের কবর দেওয়া হয়েছে। স্ত্রী ও তার ইচ্ছা ছিল মৃত্যুর পর তাদের দুইজনকে যেন পাশাপাশি দাফন করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে জানাজা শেষে তাদের ইচ্ছা অনুযায়ী টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হয়।

তার জানাজার নামাজে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু, চলচ্চিত্র লেখক আবু সাঈদ চৌধুরী, শ্যালক শাহী, আত্মীয় স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মারা যান তার স্ত্রী প্রিয়া রহমান। পরদিন বুধবার বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহান।

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুইজনের মৃত্যুতে শোকে পাথর হয়ে আছেন স্বজন ও এলাকাবাসী ও চলচ্চিত্র অঙ্গন।

Advertisement

পরিচালক সোহানুর রহমান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম