Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বলিউডের জনপ্রিয় অভিনেতা রিও কাপাডিয়া আর নেই

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০০ এএম

বলিউডের জনপ্রিয় অভিনেতা রিও কাপাডিয়া আর নেই

Advertisement

বলিউডে ফের শোকের ছায়া। একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। অভিনেতা-অভিনেত্রী থেকে সংগীত জগতের ব্যক্তিত্বের প্রয়াণে শোকের ছায়া। এবার আরও এক অভিনেতার প্রয়াণ। যার অভিনয়ে মুগ্ধ বলিউড দুনিয়া। প্রয়াত অভিনেতা রিও কাপাডিয়া। 

'দিল চাহতা হ্যায়' থেকে 'চক দে ইন্ডিয়া' এবং 'হ্যাপি নিউ ইয়ার' পর্যন্ত বহু বড় ছবিতে কাজ করেছেন এ অভিনেতা। অবশেষে পৃথিবীকে চিরবিদায় জানালেন তিনি।

অভিনেতার বন্ধু ফয়সাল মালিকও এই দুঃসংবাদ প্রসঙ্গে বলেছিলেন যে রিও কাপাডিয়া ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

জানা গেছে, ২০২৩ সালের আগস্টে তাকে শেষ দেখা গিয়েছিল জোয়া আখতারের 'মেড ইন হেভেন ২'-এ।

এই মর্মান্তিক ঘটনায় ৬৬ বছর বয়সি অভিনেতা রিও কাপাডিয়ার পরিবার একটি বিবৃতি জারি করেছে। তিনি জানান, বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। ১৯৫৭ সালের ৮ জুন জন্মগ্রহণ করা রিওর স্ত্রীর নাম মারিয়া এবং তাদের দুটি সন্তানও রয়েছে। 

পরিবার সূত্রে খবর, অভিনেতার শেষকৃত্য ১৫ সেপ্টেম্বর সকাল ১১টায় গোরেগাঁওতে করা হবে।

রিও কাপাডিয়াকে শেষবার জোয়া আখতারের জনপ্রিয় সিরিজ মেড ইন হেভেন ২-এ দেখা গিয়েছিল যা ২০২৩ সালের আগস্টে মুক্তি পেয়েছিল। এখানে তিনি 'কেশব আর্য'র চরিত্রে অভিনয় করেছেন। এর আগে হট স্টারের 'সিটি অব ড্রিমস'-এ সিপি সন্দ্বীপ রায়ের ভূমিকায়ও দেখা গিয়েছিল তাকে।

রিও কাপাডিয়ার জনপ্রিয় প্রজেক্টের কথা বলতে গেলে তিনি 'বোম্বে বেগমস', 'দ্য বিগ বুল', 'হ্যাপি নিউ ইয়ার', 'মারদানি', 'মহাভারত', 'এজেন্ট বিনোদ', 'মুম্বাই মেরি জান', 'চাক দে ইন্ডিয়া'-ছবিতে রয়েছেন। 'এক লডকি অঞ্জনি হ্যায়', 'কর্ম', 'কুসুম' থেকে 'কিউকি সাস ভি কভি বহু থি' সমস্ত প্রোজেক্টে দেখা গেছে অভিনেতাকে।

রিওর পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করার পরেই ভেঙে পড়েছেন সকলে। বলিউডের একঝাঁক ছবিতেই শুধু তার ভূমিকা আছে এমন নয়, তার বিভিন্ন চরিত্রে অভিনয় নজর কেড়েছে সকলের। প্রয়াত অভিনেতার অন্ত্যেষ্টিক্রিয়ার বিবরণও ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। স্ত্রী মারিয়া ও মেয়ে ফারাহকে রেখে গেছেন অভিনেতা রিও।

মায়ানগরী- সিটি অফ ড্রিমস, দ্য টেস্ট কেস, দ্য ভার্ডিক্ট- স্টেট ভিএস নানওয়াতি, বোম্বে বেগমের মতো অনেক ওটিটি সিরিজেও রিওকে দেখা গেছে। তাকে শেষবার দেখা গিয়েছিল মেড ইন হেভেন ২-এ। যেখানে অভিনেতার অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে।

Advertisement

বলিউড অভিনেতা রিও কাপাডিয়া

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম