Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শুরু হলো ফারিনের ওয়েবফিল্মের শুটিং

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

শুরু হলো ফারিনের ওয়েবফিল্মের শুটিং

Advertisement

নাটকে এ সময়ের ব্যস্ত অভিনেত্রী তাসনিয়া ফারিন। কিছুদিন আগে নতুন ওয়েব ফিল্মে অভিনয়ের কথা জানিয়েছিলেন তিনি। তাও তার অভিনীত প্রথম নাটক ‘সাবেক বয়ফ্রেন্ড’র পরিচালক কাজল আরেফিন অমির নির্মাণে।

ওয়েব ফিল্মটির নাম ‘অসময়’। চলতি মাসেই এ ফিল্মের শুটিং শুরু করবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। কথা অনুযায়ী এরইমধ্যে শুরু হয়েছে শুটিং। জানা গেছে, টানা এক মাস শুটিং করার পরিকল্পনা করেছেন নির্মাতা।

তিনি জানিয়েছেন, ফিল্মে এ সময়ের গল্প তুলে ধরা হবে। বর্তমান সমাজে বেশিরভাগ মানুষ যা না, তাই দেখানোর জন্য ব্যস্ত। ছোট ছোট বিষয় নিয়ে শো-অফ করতে চায়। আর এতেই পড়তে হয় নানা বিপাকে। এই প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে সিনেমাটি।

এ ওয়েব ফিল্মে ভিন্নরকম চরিত্রে দেখা যাবে ফারিনকে। চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফারিন বলেন, ‘আমাকে বিশ্বাস এবং আমাকে গ্রহণ করার জন্য আমার প্রিয় দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। আমি জানি এটি কেবল শুরু। আমাদের সীমানা অসীম। আরও অনেক দূর যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

Advertisement

তাসনিয়া ফারিন অভিনয়

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম