Logo
Logo
×

Advertisement

বিনোদন

ক্যাটরিনাকে বুলেট মনে হয় ভিকির

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম

ক্যাটরিনাকে বুলেট মনে হয় ভিকির

Advertisement

বলিউড কুইন ক্যাটরিনা কাইফের সঙ্গে ঘর বাঁধেন সেই সময়ের নবাগত ভিকি কৌশল।

২০২১ সালের ৯ ডিসেম্বর তাদের বিয়ের খবর পাওয়া যায়। রাজস্থানে তাদের বিয়ের অনুষ্ঠান হয়েছিল। বিয়ের পর দুই তারকাই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের খবর জানান।

এক সময় তাদের জুটিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি নিন্দুকেরা। তবে শত্রুর মুখে ছাই দিয়ে দিব্যি সংসার করছেন তারা।

বিয়ের আগে কখনো নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউই। বিয়ের পরে বিভিন্ন সাক্ষাৎকারে দাম্পত্যের নানা গোপন কথা ফাঁস করেন তারা। খবর আনন্দবাজার অনলাইনের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি জানান, ক্যাটরিনা নাকি বড্ড খুঁতখুঁতে। শুধু তাই নয় ভীষণ নির্মম। কোনো রাখঢাক না রেখেই বলে ফেলেন সব কিছু। ভিকির সমালোচনা করতে নাকি তার স্ত্রীর জুড়ি মেলা ভার। এই অভিনেতা বলেন, ‘আসলে আমাকে যেমন কাজে সাহায্য করে ক্যাট, তেমনই কিছু ভুল হলেই এমন সমালোচনা করবে যে, তাতে কোনো আগল থাকে না। বড্ড চাঁচাছোলা হয়। এ বিষয়ে সে বেশ নির্মম। রেখেঢেকে কিছুই বলে না।’

Advertisement

ক্যাটরিনা বলিউড ভিকি কৌশল

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম