Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

গ্রেফতারি পরোয়ানায় অবাক জেরিন খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৯ পিএম

গ্রেফতারি পরোয়ানায় অবাক জেরিন খান

Advertisement

বলিউড অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, প্রায় ১২ লাখ রুপি অগ্রিম নিয়েও কলকাতায় অনুষ্ঠানে যাননি তিনি; যা বাংলাদেশি ১৫ লাখ টাকারও বেশি।

২০১৮ সালের ঘটনা। এত বছর পর হঠাৎ গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় বিস্মিত জেরিন।

জেরিন খান বলেন, আমি নিশ্চিত এর কোনো সত্যতা নেই। আমি তো অবাক। আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি। আদতে কী হয়েছে, সবটা না জেনে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না।

২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন পূজামণ্ডপ উদ্বোধনসহ ছয়টি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ‘হেইট স্টোরি-৩’ খ্যাত এই নায়িকার। শহরের এক সংস্থার ওপর দায়িত্ব ছিল অনুষ্ঠানের জন্য তাকে আনার। সব ঠিকঠাক, অগ্রিম টাকাও নেওয়া হয়ে গিয়েছিল জেরিনের। শেষ মুহূর্তে কিছু কারণবশত কথা রাখতে পারেননি অভিনেত্রী।

সংস্থার অভিযোগ, শহরে জেরিনকে আনার জন্য তাকে এবং তার ম্যানেজারকে অগ্রিম হিসেবে প্রায় ১২ লাখ রুপি দেওয়া হয় কিন্তু অনুষ্ঠান করতে পারেননি। তা সত্ত্বেও তারা ওই টাকা ফেরত দেননি।

সংস্থাটি দাবি করে, শুধু অভিনেত্রীকে আনা ছাড়াও সেই সময় প্রচারের কাজে কয়েক লাখ টাকা খরচ হয়। সেই কারণে সম্প্রতি অভিনেত্রীর ম্যানেজার অঞ্জলি গৌতমকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেন আদালত। কলকাতায় হাজির হওয়ার কথা ছিল তার। 

অঞ্জলির আইনজীবী আদালতে জানান, এ মামলায় অঞ্জলি প্রধান অভিযুক্ত নন। 

এবার আর্থিক প্রতারণার এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলো জেরিন খানের বিরুদ্ধে। 

Advertisement

অভিনেত্রী জেরিন খান গ্রেফতারি পরোয়ানা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম