Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিচ্ছেদের পর সোফির নতুন প্রেমের ছবি ভাইরাল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৬ এএম

বিচ্ছেদের পর সোফির নতুন প্রেমের ছবি ভাইরাল

Advertisement

হঠাৎ চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন প্রিয়াংকা চোপড়ার ভাশুর জো জোনাস ও তার স্ত্রী সোফি টার্নার। অথচ বাইরে থেকে দেখে তাদের সুখী দম্পতি মনে হতো। গত ৬ সেপ্টেম্বর বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। 

এদিকে বিচ্ছেদের কয়েক দিনের মধ্যেই অন্য পুরুষে মজেছেন সোফি। তার সঙ্গে সমুদ্রে ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর ছবি রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। 

জানা গেছে, বর্তমানে ‘জোন’ নামের একটি সিরিজে কাজে ব্যস্ত সোফি টার্নার। যার শুটিং হচ্ছে স্পেনে। সেখানেই সহ-অভিনেতা ফ্র্যাঙ্ক ডিলানের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা যায় সোফিকে। অনেকে দাবি করেছেন— এটি শুটিংয়েরই অংশ। 

অপরদিকে দুই ভাইকে নিয়ে আমেরিকার বিভিন্ন জায়গায় কনসার্টে বেরিয়েছে ‘জোনাস ব্রাদার্স’। 

সম্প্রতি একটি শোতে গান গাইতে গাইতে কেঁদে ফেলেন জো। কারণ সেই মুহূর্তে তিনি ‘হেজিটেট’ গানটি গাইছিলেন, যেটি লিখেছিলেন সোফির জন্যই। 

Advertisement

বলিউড সোফি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম