Logo
Logo
×

Advertisement

বিনোদন

নৌকায় চড়ে পরিণীতিকে বিয়ে করতে আসবেন রাঘব

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩০ পিএম

নৌকায় চড়ে পরিণীতিকে বিয়ে করতে আসবেন রাঘব

Advertisement

রাঘব ও পরিণীতির বিয়ের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে সাজের সরঞ্জাম। দুই পাঞ্জাবি পরিবারের মিলনোৎসব। পাঞ্জাবি খাবার ছাড়াও থাকছে রাজস্থানী থালির আয়োজন। বিয়ের মণ্ডপসজ্জার জন্য কলকাতা ও দিল্লি থেকে যাচ্ছে বিশেষ ফুল। বিয়ের জাঁকজমকে কোনো খামতি রাখছেন না চোপড়া-চাড্ডারা। 

শোনা যাচ্ছে, রাঘব ও পরিণীতির বিয়ের জন্য সেজেছে একাধিক বিলাসবহুল হোটেল। হোটেল লেক প্যালেস তাদের মধ্যে অন্যতম। ওই হোটেল থেকেই জলপথে বরযাত্রা তাজ লীলা প্যালেসে যাবে। নৌকায় চড়ে পরিণীতিকে বিয়ে করতে আসবেন রাঘব। 

মে মাসে দিল্লিতে আদমি পার্টির নেতা তথা সংসদ সদস্য রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই যুগল। 

আগামী ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার বিয়ে। তাজ লীলা প্যালেসে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। দিদি প্রিয়াঙ্কার মতো মরুশহরকেই বিয়ের জন্য বেছে নিয়েছেন পরিণীতি। 

দুপুর সাড়ে ৩টার মধ্যে মালাবদল করবেন পরিণীতি ও রাঘব। তারপর সাত পাক ঘুরবেন তারা। ‘আ পার্ল হোয়াইট ওয়েডিং’-এর মাধ্যমে চার হাত এক হবে যুগলের। বিয়ের দিনই সন্ধ্যায় তাজ লীলা প্যালেসে হতে চলেছে নবদম্পতির রিসেপশন।

এদিকে দিন যত এগিয়ে আসছে তত উন্মাদনা বাড়ছে এ যুগল অনুরাগীদের মধ্যে। ইতোমধ্যেই মায়ানগরী মুম্বাই থেকে দিল্লিতে এসে পৌঁছেছেন পরিণীতি। সেখানেই বিয়ের আগে একাধিক অনুষ্ঠান হওয়ার কথা। দিল্লি বিমানবন্দরে রাঘবের সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। দিল্লিতে চোপড়া ও চাড্ডা পরিবারের মধ্যে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন রয়েছে। এ রকম মজার অনুষ্ঠানের পরেই মরুশহরে রওনা দেওয়ার কথা হবু দম্পতিসহ পরিজন ও বন্ধুদের।

২৩ সেপ্টেম্বর ‘ওয়েলকাম লাঞ্চ’-এর মাধ্যমে দুপুর থেকে শুরু হচ্ছে বিয়ের অনুষ্ঠান। তারপর থাকছে নব্বইয়ের দশকের আদলে একটি থিম পার্টি। সেদিনই সম্পন্ন হবে পরিণীতির ‘চূড়া সেরিমনি’। ২৪ সেপ্টেম্বর রাঘবের ‘সেহরাবন্দির’ মাধ্যমে বিয়ের অনুষ্ঠান শুরু হবে। 

Advertisement

পরিণীতি রাঘব বিয়ে

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম