Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ফারিণ-সিয়াম জুটির ‘পুনর্মিলন’ আসছে কাল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৮ পিএম

ফারিণ-সিয়াম জুটির ‘পুনর্মিলন’ আসছে কাল

Advertisement

আগামীকাল বৃহস্পতিবার মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘পুনর্মিলন’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। এ সিনেমায় প্রথমবারের মতো জুটি হয়েছেন তাসনিয়া ফারিণ ও সিয়াম আহমেদ। 

কাজিনদের সম্পর্কের নানান বাঁক, মাত্রা, আনন্দ, হাসি, টুকরো অভিমান, টানাপোড়ন, সংশয় আর দ্বন্দ্বের গল্প নিয়ে ‘পুনর্মিলন’ আসছে ওটিটি প্লাটফর্ম চরকিতে। 

সিনেমায় অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্যসহ অনেকেই।

সিয়াম বলেন, এই ওয়েব সিনেমাটি একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প। আমাদের দেশে ফিল গুড কাজ খুব কম হয়। আর ফারিণের সঙ্গে স্ক্রিন শেয়ার করে আমি আনন্দিত। আমরা এক হয়েছি খুব সুন্দর একটা গল্প বলার জন্যই। দর্শক এই সিনেমা দেখে ভালোবাসবেই।

তাসনিয়া ফারিণ বলেন, পুনর্মিলনের গল্প পড়ার পর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমাকে। নিজেকে গল্পের অংশ মনে হয়েছে। সিয়াম ভাইয়ের সঙ্গেও এই প্রথম কাজ করা হলো। আর আরিয়ান ভাইয়ের সঙ্গে কাজ করলে প্রতিবারই নতুন অভিজ্ঞতা হয়, নতুন কিছু শেখা যায়।

Advertisement

তাসনিয়া ফারিণ সিয়াম আহমেদ 

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম