Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রাহুল-দিশার ঘরে নতুন অতিথি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০২:০০ পিএম

রাহুল-দিশার ঘরে নতুন অতিথি

Advertisement

অভিনেত্রী দিশা পারমার ও গায়ক রাহুল বৈদ্যর সংসারে এলো নতুন অতিথি। বুধবার রাতে মুম্বাইয়ে কন্যাসন্তানের জন্ম দেন দিশা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে এই সুসংবাদ দিয়েছেন তারা। ইনস্টাগ্রামে একটা ‘বেবি এলিফ্যান্ট’-এর ছবি দিয়ে রাহুল লিখেছেন, ‘মেয়ে হয়েছে।’ গণেশ চতুর্থীর কারণেই এই হাতির ছবি দিয়েছেন রাহুল।

এই পোস্টের ক্যাপশনে গায়ক রাহুল বৈদ্য লিখেছেন, আমরা আশীর্বাদস্বরূপ একটা শিশুকন্যাকে পেয়েছি! মা ও শিশু উভয়ই সুস্থ ও পুরোপুরি ভালো আছেন! 

নিজের পোস্টে যে চিকিৎসকের হাত ধরে তাদের সন্তান এসেছে বা যে হাসপাতালে তাদের সন্তান এসেছে, তাদের ধন্যবাদ জানিয়েছেন রাহুল। সব শেষে রাহুল লিখেছেন, ‘আমরা উচ্ছ্বসিত!’ 

শিশুর মুখের ইমোজি দিয়ে রাহুল লিখেছেন, ‘দয়া করে আমাদের সন্তানকে আশীর্বাদ করুন।’

আরও পড়ুন: পরীমনির ৩ টাকার বিয়ে ভেঙেছিল নীরবে!

কয়েক দিন আগে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বাবা হওয়ার কথা জানিয়েছিলেন গায়ক রাহুল বৈদ্য। বলেন, প্রতি বছরের মতো এবারও বাপ্পাকে বাড়িতে নিয়ে আসছি। এ বছর আরও একটি বিশেষ কারণ আছে। আমার বাচ্চাও একই সময়ে আসতে চলেছে। দিশার ১৯-২৫ সেপ্টেম্বরের মধ্যে ডেলিভারি হওয়ার কথা। আমি শুধু আশা করছি সব কিছু ঠিকঠাক হবে।’

প্রসঙ্গত, ২০২১ সালের জুলাই মাসে বিয়ে করেছিলেন ইন্ডিয়ান আইডলখ্যাত গায়ক রাহুল বৈদ্য। বিয়ের দুই বছরের মাথায় দিশার অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর মিলেছিল। গত মে মাসে আলট্রাসনোগ্রাফি রিপোর্ট শেয়ার করে রাহুল-দিশা জানিয়েছিলেন তাদের সন্তান আসছে।

Advertisement

রাহুল দিশা সন্তান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম