Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পরীমনির নতুন নায়ক সাইমন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ পিএম

পরীমনির নতুন নায়ক সাইমন

Advertisement

নবোদ্যমে আবার ছুটে চলা। নতুন অধ্যায়ে পরীর প্রথম নায়ক সাইমন সাদিক। দুজনেই চুক্তিবদ্ধ হয়েছেন সিনেমায়। সরকারি অনুদানপ্রাপ্ত সেই সিনেমার নাম ‘ডোডোর গল্প’। এটি নির্মাণ করছেন রেজা ঘটক।

গত ১৭ সেপ্টেম্বর ছবিটিতে পরী ও সাইমন চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে সাইমনের যুক্ত হওয়ার বিষয়টি প্রকাশ হলো আজ (২১ সেপ্টেম্বর)।

এ ছবিতে সাইমন অভিনয় করবেন রায়হান নামের এক ফটোগ্রাফারের ভূমিকায়। অভিনেতা বলেন, অনেক দিন পর পরী আর আমি একসঙ্গে কাজ করতে যাচ্ছি। এই সিনেমার গল্প, প্রেক্ষাপট একেবারে আলাদা। অন্যরকম একটা বার্তাসমৃদ্ধ গল্প। আমার বিশ্বাস, পরিচালক এটি যত্নসহকারে নির্মাণ করবেন। আমরাও চেষ্টা করব শতভাগ দিতে।

পরীর চরিত্রের নাম কাজল চৌধুরী। অভিনেত্রী বলেন, এ অঙ্গনের মানুষেরা আমার আরেকটি পরিবার। সেটা ছাড়া দীর্ঘ দুটি বছর থাকতে হয়েছে। এ সময়টা আমার পরিবারকে ভীষণ মিস করেছি। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। গল্পটির জন্য চার মাস সময় নিয়েছি, প্রস্তুত হয়েছি।

২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে ‘ডোডোর গল্প’। এটি প্রযোজনা করছে জি-সিরিজ। অক্টোবরের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে। শুটিং-সম্পাদনা সেরে চলতি বছরই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা। 

Advertisement

পরীমিনি নায়ক সাইমন সাদিক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম