Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হলে গিয়ে ‘অন্তর্জাল’ দেখবেন মিম

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৫ পিএম

হলে গিয়ে ‘অন্তর্জাল’ দেখবেন মিম

Advertisement

বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডায় শুক্রবার মুক্তি পাচ্ছে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। এদিন কানাডা ও আমেরিকার রেকর্ডসংখ্যক প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখবেন দর্শকরা।  

এক বছর পর ঢালিউডের নায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত কোনো সিনেমা প্রেক্ষাগৃহে আসছে। আগামীকাল (শুক্রবার) মুক্তি উপলক্ষে কয়েকটি প্রেক্ষাগৃহে যাওয়ার পরিকল্পনা করেছেন মিম। সেখানে দর্শকদের সঙ্গে মতবিনিময় করবেন।

উচ্ছ্বসিত এই অভিনেত্রী বলেন, অবশেষে মুক্তি পাচ্ছে কাঙ্ক্ষিত সিনেমা অন্তর্জাল। দর্শকদের মতো আমিও হলে গিয়ে অন্তর্জাল দেখার অপেক্ষায় আছি। দর্শকদের ভালোবাসাই সবচেয়ে বড় কথা। তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতেই প্রেক্ষাগৃহে যাব।

মিম বলেন, দেশি সিনেমা হিসেবে বিদেশে রেকর্ড গড়তে যাচ্ছে। ‘অন্তর্জাল’ সিনেমার জন্য এটি একটি রেকর্ড। বাংলাদেশের সিনেমার জন্যও এটা বড় বিষয়। কেননা দেশের বাইরেও বিশ্ববাজারে যাচ্ছে আমাদের চলচ্চিত্র।  

মিম জানান, এটি দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা। অনেক যত্নের ও ভালোবাসার কাজ এটি।

নিজের অনুভূতি জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, সত্যি কথা বলতে বিষয়টি খুব আনন্দের। একটি সিনেমা যতক্ষণ না মুক্তি পায় ততক্ষণ অপেক্ষায় থাকতে হয়। আমিও ছিলাম। খুব ভালো লাগছে নতুন সিনেমা নিয়ে ফিরছি।

গত বছর তার অভিনীত পরাণ ও দামাল সিনেমা দুটি মুক্তি পেয়েছিল। উভয় সিনেমার পরিচালক ছিলেন রায়হান রাফী। তার মধ্যে পরাণ ব্যবসা সফল হয়েছিল; যা নতুন করে মিমকে আলোচনায় নিয়ে আসে।

২০০৮ সালে মিম অভিনীত প্রথম সিনেমা হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ মুক্তি পায়। এছাড়া মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত দামাল খুব প্রশংসিত হওয়ায় মিমের জন্য বিষয়টি বেশ ইতিবাচক ছিল।

মিম বলেন, ‘অন্তর্জাল’ সবার ভালো লাগবে। সম্প্রতি ‘ওয়েলকাম টু অন্তর্জাল’ গানটি মুক্তি পেয়েছে এবং এটার জন্য বেশ প্রশংসা পাচ্ছি।

মিম বলেন, আমার ভক্ত ও দর্শকদের বলতে চাই, আপনাদের জন্যই অভিনয় করি। সবসময় আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে গেছি। অন্তর্জাল সিনেমায় সবার ভালোবাসা চাই।

Advertisement

অন্তর্জাল বিদ্যা সিনহা মিম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম