Logo
Logo
×

Advertisement

বিনোদন

একসঙ্গে তিন অভিনেত্রী

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫০ পিএম

একসঙ্গে তিন অভিনেত্রী

Advertisement

এক নাটকে একসঙ্গে অভিনয় করছেন তিন প্রখ্যাত অভিনেত্রী রিনা রহমান, ডলি জহুর ও অরুনা বিশ্বাস। নাটকের নাম ‘জবা’। এটি একটি প্রচার চলতি ধারাবাহিক নাটক। প্রচার হচ্ছে দীপ্ত টিভিতে। নাটকটি পরিচালনা করছেন আশীষ রায়। এরইমধ্যে তিনজনই নাটকের শুটিংয়ে করেছেন।

এতে অভিনয় করে রিনা রহমান বলেন, ‘একটা সময় ছিল নিয়মিত ধারাবাহিক ও খণ্ড নাটকে অভিনয় করতাম। কিন্তু সময়ের ধারাবাহিকতায় নাটকে আমার মতো শিল্পীদের চরিত্র একেবারে থাকে না বলা চলে। ঢাকা শহরে চার সন্তান নিয়ে বাসা ভাড়া করে জীবনের আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের চাহিদা পূরণ করে বেঁচে থাকা এখন সত্যিই অনেক কঠিন। তারপরও যারা আমাকে তাদের পরিচালিত নাটকে নেয়ার চেষ্টা করেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। জবা নাটকে কাজ করছি। এজন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

ডলি জহুর বলেন, ‘যারা নাটকে পার্শ্ব চরিত্রে অভিনয় করে নাটকের সৌন্দর্য বৃদ্ধি করেন তাদের নিয়ে নিয়মিত কাজ করা উচিত। আমরা চেষ্টা করছি জবা নাটকটিকে দর্শকদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলার।’

অরুনা বিশ্বাস বলেন, ‘একজন শিল্পী অর্থাৎ অভিনয়শিল্পী আজীবন ভালোবেসে অভিনয়টাই করে যেতে চান। অভিনয়ের মাঝেই নিজের বেঁচে থাকার তৃপ্তি খোঁজে পান। রিনা আপার মতো শিল্পীদের কাজ দিয়ে বাঁচিয়ে রাখা আমাদের ইন্ডাস্ট্রিরই দায়িত্ব। রিনা আপা গুণী একজন অভিনেত্রী এবং নিঃসন্দেহে একজন ভালো মানুষও বটে।

Advertisement

তিন অভিনেত্রী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম