Logo
Logo
×

Advertisement

বিনোদন

এক যুগে অনন্ত ও বর্ষা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩২ এএম

এক যুগে অনন্ত ও বর্ষা

Advertisement

২০১১ সালের ২৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। 

শনিবার এ তারকা দম্পতির বিয়ের এক যুগ পূর্ণ হলো।

আরও পড়ুৃন এবার কাকে বিয়ে করছেন স্বাগতা

এক যুগ পূর্ণ হওয়ার দিনে অনন্ত-বর্ষা তাদের ঘরোয়া আয়োজনের কিছু স্থিরচিত্র শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। দুজনই আলাদা আলদা পোস্টে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।
গত ১ যুগে এই তারকা দম্পতির ঘরে এসেছে দুই সন্তান। ২০১৪ সালে জন্ম নেয় আরিজ ইবনে জলিল এবং ২০১৭ সালে জন্ম আবরার ইবনে জলিলের।

প্রতিবছর বিবাহবার্ষিকী উদযাপন উপলক্ষে এ দম্পতির থাকে আলাদা আয়োজন। দুই সন্তানকে নিয়ে নিজেদের মতো করে সময় কাটান তারা, বিবাহবার্ষিকী পালন করেন।
বিবাহবার্ষিকীর এক যুগ পূর্ণ হওয়ার দিনে সবার কাছে দোয়া চেয়েছেন অনন্ত ও বর্ষা। 

এর আগে সংবাদমাধ্যমে বর্ষার সঙ্গে প্রেম আর বিয়ে নিয়ে অনন্ত বলেছিলেন, ‘আমাদের বিয়ে হয়েছে ২০১১ সালে। তবে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় ২০০৮ সালে।’


বর্ষাকে বিয়ের পর নিজের অনেক কিছুই পাল্টে যায় অনন্তের। বলেছেন, অফিস থেকে এক সেকেন্ডের জন্য অন্য কোথাও যাই না। বর্ষার সঙ্গে যখন থেকে প্রেম শুরু করেছি, তখন থেকে অফিস থেকে সরাসরি ওর কাছে চলে আসি। একা কোথাও যাই না। দুজন দুজনের প্রতি দায়িত্বশীল। সামাজিকতা রক্ষার চেষ্টা করি। সব কিছু মিলেমিশে করি। এটাই আমাদের ভালোবাসার রসায়ন।
 

Advertisement

অনন্ত বর্ষা

Advertisement

আরও পড়ুন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম