Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মা হলেন স্বরা ভাস্কর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৩ এএম

মা হলেন স্বরা ভাস্কর

Advertisement

নতুন অতিথি এসেছে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর এবং রাজনীতিক ও সমাজকর্মী ফাহাদ আহমেদের ঘরে। মা হওয়ার সুখবর স্বরা ইনস্টাগ্রামে ভাগ করে নেন সোমবার সন্ধ্যায়। 

সবার কাছে আশীর্বাদ চেয়ে জানান, কন্যা সন্তানের মা হয়েছেন স্বরা।

বিয়ের চার মাস পরই ভক্তদের সুখবর দেন স্বরা ভাস্কর। জানান মা হতে চলেছেন তিনি। এই যুগলের প্রথম দেখা হয় ২০২০ সালের জানুয়ারিতে। তখন সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে উত্তাল ভারত। সেই আন্দোলনে শামিল ছিলেন অন্য অনেক তারকার মধ্যে স্বরা ভাস্করও। সেই আন্দোলনেই ফাহাদের সঙ্গে পরিচয় স্বরার।

শোনা যাচ্ছে, সুফি সন্ত রাবেয়া বাসরির নামেই সন্তানের নামকরণ করেছেন স্বরা এবং আহমেদ। সোমবার সদ্যজাতের সঙ্গে বেশ কিছু পারিবারিক ছবি ভাগ করে নেন স্বরা। সবার কাছে আশীর্বাদও চেয়ে নেন। নীনা গুপ্তসহ বলিউডের অনেকেই ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন নতুন বাবা-মাকে।

Advertisement

স্বরা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম