Logo
Logo
×

Advertisement

বিনোদন

এবার পরীমনি-বুবলীর ‘খেলা হবে'

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৭ এএম

এবার পরীমনি-বুবলীর ‘খেলা হবে'

Advertisement

ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা শবনম বুবলী ও পরীমনিকে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখতে যাচ্ছেন দর্শকরা। ‘খেলা হবে' নামে নতুন একটি সিনেমায় তারা অভিনয় করবেন। টিএম ফিল্মসের ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু। 

পরীমনি-বুবলী বাদেও সিনেমাটিতে আরও অভিনয় করবেন মুশফিকুর রহমান। এছাড়া আছেন আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চু সহ অনেকে।

২ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠানটির পেজে জানানো হয়, তানিম রহমান অংশু একটি ছবি বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

আগামী অক্টোবরে ছবিটির শুটিং হওয়ার কথা আছে ভারতে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত গমন ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে অনুমতিও মিলেছে। 

রোববার তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিস্তারিত দেখা যায়। যেখানে পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে শুটিং করতে হবে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত পরীমণি কিংবা বুবলীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

Advertisement

বুবলী পরীমনি

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম