Logo
Logo
×

Advertisement

বিনোদন

পরীমনি-বুবলির একসঙ্গে ‘খেলা হবে’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:১০ পিএম

পরীমনি-বুবলির একসঙ্গে ‘খেলা হবে’

Advertisement

ঢাকাই সিনেমার দুই নায়িকা পরীমনি ও শবনম বুবলি। এক সিনেমায় দুজনে একসঙ্গে অভিনয় করবেন। সিনেমার নাম 'খেলা হবে'। এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান, আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।

একাধিক সূত্র জানায়, আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং হওয়ার কথা আছে ভারতে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারতে যাওয়া ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদনের অনুমতিও দিয়েছে মন্ত্রণালয়।

রোববার তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

এতে দেখা যায়, সিনেমার পরিচালকসহ ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোট ২৫ দিন ভারতে শুটিং করার অনুমতি পেয়েছেন তারা।

টিএম ফিল্মস প্রযোজনা করছে সিনেমাটি। গত ২ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠানটির পেজে জানানো হয়, তানিম রহমান অংশু একটি সিনেমা নির্মাণ করবেন। 

Advertisement

পরীমনি শবনম বুবলি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম