Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিয়েতে রাঘবকে যে উপহার দিয়েছেন পরিণীতি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম

বিয়েতে রাঘবকে যে উপহার দিয়েছেন পরিণীতি

Advertisement

রাজস্থানের উদয়পুরে তাজ লীলা প্যালেসে গত ২৪ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে আলোচিত জুটি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা বিয়ের আনুষ্ঠানিকতা। বলিউড ও রাজনৈতিক জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন বিয়েতে। 

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, না করার পরও এ নবদম্পতি কাছের মানুষদের কাছ থেকে নানা উপহার পেয়েছেন। তবে নতুন জীবনের শুরুতে স্বামী রাঘবকে কী উপহার দিয়েছেন পরিণীতি?

রাঘবের জন্য পরিণীতির উপহার ছিল ‘এক্সক্লুসিভ’, যা কোনো দোকান থেকে কেনা নয়!

ঘনিষ্ঠ সূত্রের খবর, বিয়েতে রাঘবের জন্য নিজেই একটি গান রেকর্ড করেছেন পরিণীতি। এ যুগলের বিয়ের অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বেজেছিল ‘ও পিয়া’ নামে সেই গানটি।

এদিকে এই প্রথম নয়, পরিণীতি আগেও গান গেয়েছেন। নিজের ‘মেরি প্যারি বিন্দু’ ছবিতে একজন উঠতি গায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ওই ছবিতে গানও গেয়েছিলেন অভিনেত্রী।

এর আগে গত শনিবার থেকে শুরু হয়েছিল বিয়ের অনুষ্ঠান। গায়েহলুদ, মেহেদি থেকে নব্বইয়ের দশকের আদলে সংগীতের অনুষ্ঠান— কোনো কিছুই বাদ রাখেননি রাঘব-পরিণীতি। রোববার চূড়া ও সেহরাবন্দি সেরিমনির পরে একে অপরের হাত ধরে সাতপাক ঘুরেছেন তারা।

আরও পড়ুন: ক্রিকেটারকে বিয়ে করতে যাচ্ছেন পূজা হেগড়ে!

এদিকে উদয়পুরে বিয়ে সেরে দিল্লিতে শ্বশুরবাড়ি ফিরেছেন পরিণীতি। নতুন খবর—আপাতত রাজধানীতে রাঘবের বাংলোতেই থাকছেন তিনি। বিয়ের পর এখনই মধুচন্দ্রিমার কোনো পরিকল্পনাও নাকি নেই এ যুগলের। তবে প্রীতিভোজের অনুষ্ঠানে কোনো কমতি রাখতে চান না তারা।

Advertisement

পরিণীতি রাঘব বিয়ে

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম