Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে ছবি প্রকাশ করে কটাক্ষের শিকার জিৎ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০০ পিএম

যে ছবি প্রকাশ করে কটাক্ষের শিকার জিৎ

Advertisement

১১ বছর পর ফের বাবা হতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক জিৎ। ব্যক্তিগত জীবনে মোহনা মাদনানির সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।  

কয়েক দিন আগে স্ত্রী মোহনার বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আনন্দের এ খবর জানান এই নায়ক।

ম্যাটারনিটি ফটোশুট করেছেন জিতের স্ত্রী মোহনা। এ ফটোশুটে মডেল হয়েছেন জিৎ ও তাদের কন্যা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। শুরুতে অনেকে এ দম্পতিকে শুভেচ্ছা জানান। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমালোচনার মুখে পড়েন জিৎ। অনেকে ‘নোংরা’ ইঙ্গিত করে মন্তব্য করছেন।

নাসির উদ্দিন অনি লিখেছেন, ‘অসুস্থ সমাজের অবস্থা। মাতৃত্ব একটি সুন্দর অনুভূতি। শালীনতা বজায় রাখা উচিত।’ আশুতোষ ভট্টাচার্য লিখেছেন, ‘তোমার বাজার পড়ে গেছে, তা বোঝা যাচ্ছে। এতটা ঠিক না জিৎ। তোমাদের বেবি হবে এটাই সবার কাছে আনন্দের। যাক, ভালো থেকো।’ আদুরি নামে একজন কটাক্ষ করে লিখেছেন, ‘এটা কিছু না। লাইভে আপনাদের ডেলিভারি দেখাবে।’

তনুশ্রী বিশ্বাস লিখেছেন, ‘মাতৃত্ব সুন্দর, তবে তা এতটা খোলামেলা সুন্দর না।’ জ্যোতি দাস লিখেছেন, ‘ভাগ্যিস আমাদের সময় এ রকম করে ফটো তোলার এত প্রচলন ছিল না। মাতৃত্ব যখন মেয়েদের শরীরে দেখা দেয়, তখন এতটা দেখানোর প্রয়োজন পড়ে না। অনেক অভিনন্দন রইল।’ রাজদীপ সাহা লিখেছেন, ‘অসুস্থ সমাজের অবস্থা। মাতৃত্ব একটি সুন্দর অনুভূতি। শালীনতা বজায় রাখা উচিত। এসব কি দাদা? অনেক পছন্দের মানুষ ছিলেন আপনি, এগুলো তো সবাই গোপন রাখে।’ 

এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি জিৎ।

সাদা ও নীল রঙের পোশাক পরে ‘ম্যাটারনিটি শুট’ করেছেন মোহনা। এসব ছবিতে প্রকাশ্যে মোহনার স্ফীতোদর। ছবি দেখে বোঝা যাচ্ছে, দ্বিতীয় সন্তান আগমনের খুব বেশি দেরি নেই।

আরও পড়ুন: ক্রিকেটারকে বিয়ে করতে যাচ্ছেন পূজা হেগড়ে!

২০১১ সালের ফেব্রুয়ারিতে স্কুলশিক্ষিকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার ঘর আলো করে জন্ম নেয় এক কন্যাসন্তান।

Advertisement

জিৎ বিয়ে বাচ্চা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম