Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পরিণীতি রাঘবের হানিমুন বাতিল!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০০ পিএম

পরিণীতি রাঘবের হানিমুন বাতিল!

Advertisement

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ের পর তিনটি রিসেপশনের আয়োজন করার কথা ছিল। সেগুলো বাতিলের খবর আগেই এসেছিল। 

এবার শোনা যাচ্ছে— শুধু বৌভাত নয়, পরিণীতি-রাঘব নাকি তাদের হানিমুন প্ল্যানও আপাতত বাতিল করেছেন।

আরও পড়ুন সবার সামনেই যে কাণ্ড করে বসলেন পরিণীতি

টাইমস অব ইন্ডিয়া খবর অনুযায়ী, বিয়ের জন্য বহুদিন ধরে কাজ থেকে দূরে রয়েছেন পরিণীতি। তাই তাড়াতাড়ি কাজে ফেরার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন পরিণীতি। 

এ ছাড়া মুম্বাইয়ের বাড়ি ছেড়ে নাকি দিল্লিতে রাঘবের বাড়িতেই পাকাপাকি থাকবেন পরী। নতুন সংসার গোছানোর জন্যই নাকি আপাতত সময় চান অভিনেত্রী।

২৪ সেপ্টেম্বর রবিবাসরীয় গোধূলিলগ্নে পাঞ্জাবি রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সেরে পরের দিনই দিল্লিতে ফিরে গেছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। 

‘আম আদমি’ সাংসদের সঙ্গে বলিউড অভিনেত্রীর হাইপ্রোফাইল বিয়ের অনুষ্ঠান নিয়ে দেশজুড়ে চর্চা। দিন তিনেক বাদেও সেই রেশ কাটেনি। কবে হচ্ছে রাঘব-পরিণীতির রিসেপশন? কৌতূহল তুঙ্গে।


তা হলে কি পরিণীতির বউভাত হচ্ছে না? এমন জল্পনার মাঝেই একাধিক বলিউড মাধ্যম বলছে— চণ্ডীগড় ও দিল্লিতে কোথাও রাঘব-পরিণীতির রিসেপশন হচ্ছে না। তবে মুম্বাইয়ের বন্ধুদের জন্য পার্টি দিতে পারেন অভিনেত্রী।

কিছু দিনের মধ্যেই নিজের ‘মিশন রানিগঞ্জ’ ছবির প্রচারে নামবেন পরিণীতি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। 

Advertisement

পরিণীতি রাঘব হানিমুন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম