Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ে আমার জন্য আশীর্বাদ: তাসনিয়া ফারিণ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৫ পিএম

বিয়ে আমার জন্য আশীর্বাদ: তাসনিয়া ফারিণ

Advertisement

গত ১৪ আগস্ট হঠাৎ বিয়ের কথা জানান তাসনিয়া ফারিণ। কৈশোরের প্রেমিক শেখ রেজওয়ানকে বিয়ে করেছেন তিনি। তার সঙ্গে প্রায় সাড়ে আট বছর প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ে করেছেন। 

ফারিণের হঠাৎ বিয়েতে তার ভক্তদের একাংশ আশাহত হলেও বিয়েকে আশীর্বাদ হিসেবেই মানছেন নায়িকা।

বিয়ের কথা জানিয়ে ফেসবুকে এক স্ট্যাটাসে ফারিণ লিখেছিলেন— ‘সাড়ে আট বছরের ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথচলার পর আমরা অবশেষে গত ১১ আগস্ট বিয়ে করেছি। যদিও এটা অনেক লম্বা সময়, তবু এখনো তুমি আমার হৃদয়কে ঠিক প্রথম দিনের মতোই আন্দোলিত কর। আমি তোমার মধ্যে শান্তি খুঁজে পেয়েছি। বাইরের কোলাহল থেকে দূরে আমরা নিজেদের একটা জগত তৈরি করেছি।’

ফারিণ যখন কলেজের ছাত্রী, তখনই এ প্রেমের সূচনা। তিনি বলেন, ‘ক্যামেরার সামনে আসার আগে আমি যখন কলেজছাত্রী, তখন আমাদের ভালোবাসা শুরু। তোমার আগে আমার জীবন দ্রুত বদলে গেছে। তবে আমার কাজের সঙ্গে যুক্ত না থেকেও তুমি আমার পাশে ছায়ার মতো ছিলে, সব সময় আমাকে উৎসাহ দিয়ে আমার সাপোর্ট সিস্টেম হয়েছিলে।’

এই অভিনেত্রী বলেন, ‘আমাদের কৈশোরের ভালোবাসা অবশেষে প্রত্যাশিত পূর্ণতা পেল। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে, আমি একজন হাসব্যান্ড পেয়েছি। মনে হচ্ছে, আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে।’

বিয়ের পর পেরিয়ে গেছে মাস দেড়েক। এর মধ্যে নতুন কাজের শুটিংয়ে ব্যস্ত ছিলেন ফারিণ। গত বৃহস্পতিবার ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে তার অভিনীত, মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে’।

আরও পড়ুন: বিয়ের জন্য কেমন পাত্র চান মিমি?

সম্প্রতি একটি অনুষ্ঠানে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে বিয়েকে ‘আশীর্বাদ’ উল্লেখ করে তাসনিয়া ফারিণ বলেন, বিয়ে আমার জন্য আশীর্বাদ। যেদিন আমি বিয়ের ডেট চূড়ান্ত করি, সেদিনই আমার কাছে দুটো ভালো কাজের প্রস্তাব আসে। এ ছাড়া ব্যক্তিগত জীবনও ভালো যাচ্ছে। সব মিলিয়ে বিয়েটা আমার জন্য আশীর্বাদ। বিয়েটাকে আমি ইতিবাচকভাবেই দেখি।

Advertisement

তাসনিয়া ফারিণ বিয়ে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম