Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ০৪:২৫ পিএম

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি ১৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবি: সংগৃহীত

Advertisement

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। 

আগামী ১৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি। 

রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। 

এ সময় মন্ত্রী বলেন, ‘সিনেমাটি বাস্তব ইতিহাসের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। ১৫ আগস্টের ঘটনাটি দিয়ে সিনেমাটি শেষ হয়েছে। খুনিরা কীভাবে ১০ বছরের রাসেলকে হত্যা করল সেটি দেখা খুবই কষ্টকর।

এটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল। বঙ্গবন্ধু কীভাবে জাতির রূপকার হলেন সেটি এই সিনেমায় চিত্রায়িত হয়েছে।’

ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ।

তার সঙ্গে আরও আছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, জায়েদ খান প্রমুখ। 

প্রসঙ্গত, ছবিটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায়।
 

Advertisement

‘মুজিব: একটি জাতির রূপকার’

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম