Logo
Logo
×

Advertisement

বিনোদন

সেলিব্রিটি ক্রিকেট লিগের খেলা হবে, মামলাও চলবে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৩৫ পিএম

সেলিব্রিটি ক্রিকেট লিগের খেলা হবে, মামলাও চলবে

Advertisement

আবার মাঠে নেমেছে স্থগিত হওয়া সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। আগামী ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যেই আসরের বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তারা।

আয়োজকরা জানান, সব দলের অধিনায়কের সঙ্গে আলোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। গ্রুপ পর্বের খেলার যে পর্যায়ে বন্ধ হয়েছিল, সেখান থেকেই আবার শুরু হবে। আর ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে ফাইনাল ম্যাচটিও সম্পন্ন করা হবে।

আসন্ন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে দেশের শোবিজ তারকাদের নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে শুরু হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া লিগ ২৯ সেপ্টেম্বর অনাকাঙ্ক্ষিত এক ঘটনার কারণে সাময়িক স্থগিত হয়। হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। 

মামলার বিষয়ে তারা জানান, খেলার ভেতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে থানা এবং অভিযুক্তদের নাম প্রকাশ করছি না।

সিসিএল-এ মোট আটটি দল অংশ নেয়। প্রতি দলে পুরুষ ও নারী তারকা মিলিয়ে ১৬ জন সদস্য রয়েছেন। তবে মাঠে খেলছেন আটজন। যেটার মধ্যে অন্তত দুজন নারী তারকার অংশগ্রহণ বাধ্যতামূলক।

আট দলের নের্তৃত্বে আছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

Advertisement

সেলিব্রিটি ক্রিকেট লিগ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম