Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

গেমিং কাণ্ডে রণবীরকে তলব ইডির

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ০১:৫৯ পিএম

গেমিং কাণ্ডে রণবীরকে তলব ইডির

Advertisement

আইনি জটিলতার মুখোমুখি বলিউড স্টার রণবীর কাপুর। অনলাইন গেমিং বেটিংয়ের সঙ্গে জড়িত সন্দেহে তাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। শুক্রবার ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

মহাদেব অনলাইন বেটিং চক্রের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক বলিউড অভিনেতা ও গায়কের। তদন্তে নেমে তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চলতি বছরেই সংযুক্ত আরব আমিরশাহিতে বিয়ে করেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপের প্রচারক সৌরভ চন্দ্রকর। গত ফেব্রুয়ারিতে তার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা। একই সময়ে মহাদেব অ্যাপের সাফল্য উদযাপনেও পার্টি রেখেছিলেন সৌরভ। সেখানেও বসেছিল বলিউড তারকাদের আসর। মহাদেব অ্যাপের প্রচারকের সঙ্গে তাদের সমীকরণ নিয়ে তারকাদের প্রশ্ন করতে চায় ইডি। পাশাপাশি অনলাইন গেমিংকাণ্ডে তারা ওয়াকিফহাল কিনা, সে বিষয়েও তথ্য অনুসন্ধানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

রণবীর ছাড়াও ইডির স্ক্যানারে রয়েছেন অন্তত ১৫-২০ জন তারকা। সেই তালিকায় নাম রয়েছে গায়ক আতিফ আসলাম, রাহত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিংহ, নেহা কাক্কার। রয়েছেন টাইগার শ্রফ, এলি আব্রাম, সানি লিওন, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরত ভারুচার মতো অভিনেতারাও। ইডির স্ক্যানারে রয়েছেন কৌতুকাভিনেতা ভারতী সিংহ, কৃষ্ণা অভিষেকও।

আরও পড়ুন: যশ ব্যস্ত, বাদলা দিনে একা সময় কাটাচ্ছেন নুসরাত!

মহাদেব অ্যাপের অনলাইন বেটিংকাণ্ডের তদন্তে নেমে একাধিক রাজ্যের পুলিশ বিভাগে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি। সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী, হাওয়ালার মাধ্যমে ১১২ কোটি টাকা দেওয়া হয়েছিল একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। সেখানেই শেষ নয়। আরও ৪২ কোটি টাকা খরচ করা হয়েছিল হোটেল বুকিংয়ের জন্য।

Advertisement

রণবীর ইডি মামলা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম