Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রকাশ হলো ফাহমিদা নবীর ‘স্মৃতির দরজায়’

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০২:০৩ এএম

প্রকাশ হলো ফাহমিদা নবীর ‘স্মৃতির দরজায়’

Advertisement

রঙ্গন মিউজিক নামে একটি প্রযোজনা সংস্থার সঙ্গে শুরু থেকেই কার করছেন দেশবরেণ্য সংগীতশিল্পী ফাহমিদা নবী। এ প্রতিষ্ঠান থেকে প্রকাশ হয়েছে তার কণ্ঠের একাধিক গান।

সেই ধারাবাহিকতায় ১২ অক্টোবর প্রকাশ হলো নতুন আরও একটি গান। এর শিরোনাম ‘স্মৃতির দরজায়’। গানটি লিখেছেন জামাল হোসেন, সুর ও সংগীতায়োজন করেছেন পঞ্চম। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

ভিডিওতে ফাহমিদা নবীর সঙ্গে মডেল হয়েছেন আসাদুজ্জামান। গানটি প্রকাশ উপলক্ষে এদিন এক ঘরোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘এ গানের কথা বেশ আধুনিক, পড়েই আমি পঞ্চমকে গানটি সুর করতে বলি। আমি গানটি ঘিরে যে প্রত্যাশা করেছিলাম, পঞ্চম যেন ঠিক তাই করেছে। সে অসাধারণ কাজ করেছে, তা জানতে হলে গানটি শুনতে হবে।’

Advertisement

রঙ্গন মিউজিক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম