Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

'মিমি অনেকটা পোলাও মাংসের মতো’ বলার কারণ জানালেন আবির

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০১:৪৭ পিএম

'মিমি অনেকটা পোলাও মাংসের মতো’ বলার কারণ জানালেন আবির

Advertisement

প্রথমবার টালিউড তারকা মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এই প্রথম পূজায় হাত ধরাধরি করে পর্দায় আসছেন তারা।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় ‘রক্তবীজের’ নায়ক-নায়িকা হয়ে পর্দায় আসছেন আবির-মিমি। আপাতত এই ছবির জন্যই আলোচনায় রয়েছেন আবির-মিমি। 

সম্প্রতি মিমিকে নিয়ে আবিরের একটা মন্তব্য নিয়ে আলোচনা হচ্ছে। আবির বলেছেন, ‘মিমি অনেকটা পোলাও ও মাংসের মতো’। কিন্তু এমন কথা কেন বলেছেন আবির? এ বিষয়েই এক সাক্ষাৎকারে জবাব দিয়েছেন আবির চট্টোপাধ্যায়।

‘মিমি অনেকটা পোলাও ও মটনের মতো’ নিজের এই মন্তব্য প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে আবির বলেন, আসলে পোলাও ও মাংসের সঙ্গে বাঙালির একটা আবেগ জড়িয়ে রয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই কথাটা বলা। আসলে একটা প্রশ্নে খাবারের তুলনা টানা হয়েছিল, সেকারণেই কথাটা বলেছিলাম। 

আরও পড়ুন: প্রেমিকের বাড়ি থেকে বেরিয়ে মুখ লুকালেন জাহ্নবী

তিনি বলেন, এ বিষয়ে মিমির সঙ্গে কথাও হয়েছে আমার। ও বলেছে, যা বলেছ, বেশ করেছো। আসলে বন্ধু বা সহকর্মীর সঙ্গে খাবার তুলনা করাটা হয় রূঢ়। তবে একটা কথা বুঝতে হবে, আসলে খাবারের সঙ্গে তুলনা মানে সেই খাবারের আবেগ ও স্বাদ জড়িয়ে। আসলে তার সঙ্গে তুলনা করেছি।

Advertisement

মিমি আবির প্রেম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম