Logo
Logo
×

Advertisement

বিনোদন

সানির সঙ্গে ক্যামিও চরিত্রে দেখা মিলবে আমির খানের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০২:২৫ এএম

সানির সঙ্গে ক্যামিও চরিত্রে দেখা মিলবে আমির খানের

Advertisement

‘গদর-২’ সিনেমার সাফল্যের রেশ কাটতে না কাটতেই সামনে এলো বলিউড অভিনেতা সানি দেওলের নতুন সিনেমার কথা। 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শিগ্গির ‘লাহোর ১৯৪৭’ নামে একটি সিনেমা শুরু করবেন সানি দেওল। 
সবচেয়ে বড় চমক হচ্ছে, এ সিনেমাটি প্রযোজনা করবেন বলিউড পারফেক্টশনিস্টখ্যাত অভিনেতা আমির খান। সম্প্রতি বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এ অভিনেতা। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে আমির খান লিখেছেন, ‘আমি এবং আমার প্রোডাকশনের গোটা টিম অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের আগামী ছবির নাম ‘লাহোর ১৯৪৭’। এখানে অভিনয় করবেন সানি দেওল এবং পরিচালনা করবেন রাজকুমার সন্তোষী। আমরা তাদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আপনাদের সবার আশীর্বাদ চাই।’ 

এদিকে এ সিনেমার প্রযোজনার কথা উঠতেই গুঞ্জন রটেছিল যে, সানির সঙ্গে আমিরকেও দেখা যাবে ‘লাহোর ১৯৪৭’-এ। যদিও আমির খান এ বিষয়ে খোলাসা করে কিছু বলেননি। 

তবে ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, পুরোদমে অভিনয় না করলেও একটি ক্যামিও চরিত্রে দেখা মিলবে প্রযোজক আমির খানের।

Advertisement

সানি আমির খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম