Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এবার ঘরের বাইরেও ভিকির সঙ্গে ক্যাটরিনার লড়াই!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০৩:০১ পিএম

এবার ঘরের বাইরেও ভিকির সঙ্গে ক্যাটরিনার লড়াই!

Advertisement

ঘরে স্ত্রী ক্যাটরিনা কাইফ নাকি বেশ শাসনে রাখেন, এ কথা নিজের মুখে স্বীকার করেছেন ভিকি কৌশল। এবার বক্স অফিসেও লড়াইয়ে মুখোমুখি তারা।

বেশ কয়েক বছর ধরে আড়ালে-আবডালে প্রেম করার পর ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় সাতপাক ঘোরেন তারা। 

ক্যাটের সঙ্গে পেশাগত জীবন নিয়ে খোলামেলাভাবেই আলোচনা করেন ভিকি। তার কাছে পরামর্শ নেন ভিকি, ক্যাটও ভুল ধরিয়ে দেন তার। মাঝেমধ্যে তো ক্যাটের ভয়ে বাড়িতে কাঁটা হয়ে থাকেন ভিকি! এমন স্বীকারোক্তি ভিকির নিজেরই। চলতি বছরে বক্স অফিসে ক্যাটের মুখোমুখি হতে চলেছেন ভিকি। আগে থেকেই কি তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ভিকি?

চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাচ্ছে সালমান খান ও ক্যাটরিনার ছবি ‘টাইগার ৩’। তার পরে বছরের শেষের দিকে মুক্তি পাবে শ্রীরাম রাঘবন পরিচালিত ছবি ‘মেরি ক্রিসমাস’। সেই ছবিতে বিজয় সেতুপতি, রাধিকা আপ্তের মতো অভিনেতাদের সঙ্গে অভিনয় করছেন ক্যাটরিনা। 

অন্যদিকে ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ভিকির ‘স্যাম বাহাদুর’ ছবির। আগেও ক্যাটের ছবি, পরেও তাই। বক্স অফিসের লড়াইয়ের আগে কি চাপে রয়েছেন ভিকি। 

আরও পড়ুন: জেলে বসেই জ্যাকুলিনের জন্য ৯ দিন উপোস রাখবেন সুকেশ

প্রসঙ্গত, ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিমাল’-ও। সে ক্ষেত্রে বক্স অফিসে রীতিমতো সম্মুখ সমরে ক্যাটের সাবেক প্রেমিক ও বর্তমান স্বামী। তবে রণবীরকে নিয়ে কোনোরকম তিক্ততা নেই ভিকির মনে। বরং অভিনেতা হিসাবে রণবীর তাকে অনুপ্রাণিত করেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছিলেন ভিকি।

Advertisement

ক্যাটরিনা ভিকি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম