Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

৫ বছর প্রেমের পরও কি ঘাবড়াচ্ছেন আলিয়া?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ০৩:১৬ পিএম

৫ বছর প্রেমের পরও কি ঘাবড়াচ্ছেন আলিয়া?

(বাঁ দিকে) ‘হুয়া ম্যায়’ গানের দৃশ্যে রণবীর ও রশ্মিকা। এক অনুষ্ঠানে আলিয়া ও রণবীর (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

Advertisement

গত বছর বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন আলিয়া ভাট। চলতি বছরে প্রথম বিবাহবার্ষিকী উদ্যাপনও করেছেন এ দম্পতি। কন্যা রাহাকে নিয়ে এখন সংসার তাদের। 
আলিয়াকে বিয়ে করার পর গত বছর শেষের দিকে পেশাগত জীবনেও সাফল্যে ফিরেছেন রণবীর। 

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সন্দ্বীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবি ‘অ্যানিমেল’-এর প্রচার ঝলক। তাতে দেখা মিলেছিল রণবীরের হিংস্র অবতারের। সদ্য মুক্তি পেয়েছে ওই ছবিরই প্রথম গান ‘হুয়া ম্যায়’। 

আরও পড়ুন: পরীমনিকে পছন্দ করায় সরে দাঁড়ালেন মাহি

সেই গানে অভিনেত্রী রাশমিকা মান্দনার ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুম্বন একে দিয়েছেন রণবীর। রাশমিকার সঙ্গে রণবীরের রসায়ন নজর টেনেছে দর্শক ও অনুরাগীদের। ওই গান নজর এড়ায়নি আলিয়ারও। 

স্বামীর আসন্ন ছবি বলে কথা, সমাজমাধ্যমের পাতায় দরাজ গলায় প্রশংসা করেছেন আলিয়া। তবে রণবীরের অন্য নারীকে চুম্বন করা নিয়ে সংসার জীবনেও কি একই রকম নির্বিকার আলিয়া? অভিনেত্রীর সাম্প্রতিক শরীরী ভাষা দেখে বরং নেটিজনদের ধারণা উলটো।

শনিবার নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর ও আলিয়া। একসঙ্গে একে অপরের হাতে হাত রেখে চিত্রগ্রাহকদের সামনে হাজির হন যুগল। আলিয়া ও রণবীর দুজনের পরনেই ছিল গাঢ় নীল রঙের পোশাক। একে অপরের হাত ধরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তারা। 

তবে নেটিজেনরা লক্ষ্য করেন, রণবীরের হাত একটু বেশিই শক্ত করে ধরে রেখেছেন আলিয়া। শুধু তাই নয়, রণবীরের হাত মুহূর্তের জন্যও ছাড়তে রাজি নন তিনি। মুখে হাসি লেগে থাকলেও ভেতরে ভেতরে কি তবে কিছুটা হলেও অস্বস্তিতে ভুগছেন অভিনেত্রী? 

নেটিজেনরা মনে করছেন, রণবীরের প্রেমিকার তালিকা যা লম্বা, তাতে আলিয়ার দুশ্চিন্তা হওয়ারই কথা! আলিয়ার সঙ্গে বিয়ের আগে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের মতো নায়িকাদের সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন রণবীর। তার নাম জড়িয়েছিল পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গেও। 

যদিও আলিয়ার সঙ্গে সম্পর্ক গড়ার পর রণবীরকে নিয়ে তেমন বিতর্ক তৈরি হয়নি। পাঁচ বছরের প্রেম ও দেড় বছরের দাম্পত্য জীবনের পরও কি ঘাবড়াচ্ছেন আলিয়া? তা নিয়েই চলছে বিস্তর আলোচনা।
 

Advertisement

বলিউড আলিয়া ভাট রণবীর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম