Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

৪ দিন ধরে হাসপাতালে পরীমনি, চাইলেন দোয়া 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ০৩:১৯ পিএম

৪ দিন ধরে হাসপাতালে পরীমনি, চাইলেন দোয়া 

Advertisement

'ডোডোর গল্প' নামের সরকারি অনুদানের নতুন সিনেমার টানা শুটিং করছিলেন রাজধানীতে। এর মধ্য দিয়ে দুই বছর বিরতির পর ক্যামেরার সামনে এসেছিলেন পরীমনি। হঠাৎ জ্বর ও ঠাণ্ডাজনিত উপসর্গ নিয়ে শুটিং থেকে বিরতি নেন নায়িকা।

বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা। ৪ দিন ধরে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

আরও পড়ুন: পরীমনিকে পছন্দ করায় সরে দাঁড়ালেন মাহি

পরীমনি সোমবার গণমাধ্যমকে জানিয়েছেন, চার দিন ধরে হাসপাতালে আছি। প্রচণ্ড ঠাণ্ডা ও জ্বর। সবার কাছে দোয়া চাই।'

'ঠাণ্ডাটা কোনোভাবেই কমছে না। চেয়েছিলাম সিনেমার শুটিংটা শেষ করে দেব, তা আর হলো না,' বলেন পরী।

তিনি আরও বলেন, 'রক্তচাপও কমে গেছে। তা ছাড়া নানুভাইও হাসপাতালে ভর্তি। সব মিলিয়ে একটা অন্যরকম সময় পার করছি। সৃষ্টিকর্তা যেন সুস্থ করে দেন।'

সম্প্রতি রেজা ঘটক পরিচালিত ডোডোর গল্প সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরীমনি। এ ছাড়া একাধিক ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
 

Advertisement

ঢালিউড পরীমনি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম