Logo
Logo
×

Advertisement

বিনোদন

কেন নায়িকাদের সংসার টেকে না, জানালেন ফারিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ০৮:৪১ পিএম

কেন নায়িকাদের সংসার টেকে না, জানালেন ফারিয়া

Advertisement

অভিনেত্রী ফারিয়া শাহরিন। নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। চলচ্চিত্রেও অভিনয় করেছেন। দুই বছর আগে ঢাকার একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে কর্মরত মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় এই অভিনেত্রীর। চলতি বছরের জুলাইয়ে ফারিয়া তার বিয়ের খবর জানান। 

বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে ফেসবুকে নিজের মতামত লেখেন ফারিয়া। এবার তিনি বললেন, নায়িকাদের সংসার কেন টেকে না, সে বিষয়ে।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে নায়িকা লেখেন, আজকে সারা দিন ভাবলাম, নায়িকাদের কেন সংসার টেকে না। আমি আমার মতামত দিচ্ছি, কারও দুঃখ লাগলে মাফ করে দেবেন।

তিনি বলেন, নায়িকারা হলেন স্বপ্নের মানুষ। স্বপ্নে তার সঙ্গে হাত ধরে ঘোরা যায়, সংসার করা যায়, আকাশ ছোঁয়া যায়। লুতুপুতু প্রেম করা যায়, রোমান্স করা যায়। আরও অনেক কিছুই করা যায়। কিন্তু ওই নায়িকা যখন দেখবেন, বাসায় রান্না করতেছে, মেকআপ ছাড়া বুয়ার মতো মাথায় তেল দিয়ে ঘর ঝাড়ু দিচ্ছে—ওই নায়িকা তখন আর স্বপ্নের নায়িকা থাকে না। বাস্তবের জরিনা হয়ে যায়। মেকআপসহ টিভিতে, টিকটকে, সোশ্যাল মিডিয়াতে দেখা কোনো নায়িকা এত লুতুপুতু সুন্দরী না। খুব কম নায়িকাই আছে যে ন্যাচারালি সুন্দর। আর সুন্দর হলেই–বা কি...।

ফারিয়া আরও লিখেছেন, নায়িকারা মোবাইল আর টিভি জগতে থাকলেই সুন্দর। বাস্তবে শাকচুন্নি হওয়া থেকে স্বপ্নের অপ্সরী হয়েই বেঁচে থাকলে বরং ভালো।

Advertisement

নায়িকা সংসার টেকে না

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম