Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাকিবকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন নায়িকা পলি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০২:১২ পিএম

শাকিবকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন নায়িকা পলি

ফাইল ছবি

Advertisement

দেশের চলচ্চিত্রে যখন একের পর এক অশ্লীল সিনেমা নির্মাণ হচ্ছিল, সে সময় পর্দা কাঁপিয়েছেন অভিনেত্রী পলি।  ২০০৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ ছবিটি দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল পলির। 

এর পর কাজ করেছেন মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান ও অমিত হাসানদের মতো তারকাদের সঙ্গে। 

আরও পড়ুন: ‘জীবনে আজাইরাদের যত ঝেড়ে ফেলা যায় ততই ভালো’

সর্বশেষ ২০১২ সালে ‘এক নম্বর আসামি’ সিনেমায় অভিনয় করেছেন পলি। এর পরই পর্দা থেকে হারিয়ে যান তিনি। বর্তমানে নিজ ব্যবসা নিয়েই ব্যস্ত সময় পার করছেন এ নায়িকা। 

এর মধ্যেই সম্প্রতি গণমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন পলি। যেখানে বর্তমান সময়ের ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন তিনি। 

পলির দাবি, ক্যারিয়ারের শুরুতে শাকিব খান তাকে প্রায়ই ফোন করতেন। সিনেমায় নিতে বলতেন। কিন্তু তিনি শাকিবকে পাত্তা দিতেন না। 

এই নায়িকার কথায়, ক্যারিয়ারের শুরুতে শাকিব খান যখন সিনেমায় অহরহ শুটিং করতেন, তখন তিনি প্রায়ই আমাকে কল করতেন। ফোনে অনুরোধ জানাতেন, তাকে সিনেমায় নায়ক হিসেবে নেওয়ার জন্য। কিন্তু বরাবরই শাকিবকে পাত্তা দিতাম না আমি।

পাত্তা না দেওয়ার কারণ কি ছিল? উত্তরে পলি বলেন, শাকিব তখন বেশ হ্যাংলা-পাতলা যুবক। ওই সময় শাকিবের ফিটনেসও যেমন ছিল না, অভিনয়ও পারত না ঠিকঠাক। 

ওর চেয়ে তখন আমার চোখে নায়ক হিসেবে আমিন খানকেই বেশি ভালো লাগত। তাই আমি সেই সময় শাকিবের সঙ্গে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলাম না।

এ নায়িকা আরও জানান, এখনো শাকিবের একটা জিনিস আমার মোটেও ভালো লাগে না। আর সেটি হলো— শাকিব নিজেকে সবসময় ঘরবন্দি রাখে। 

যে কোনো শুটিং ছাড়া এফডিসি কিংবা অন্য কোথাও আর তাকে দেখা যায় না। এমনকি পরিচিতদের সঙ্গে তিনি আড্ডাও দেন না। এই গোড়ামিটা এখনো শাকিবের মাঝে বিদ্যমান।
 

Advertisement

নায়িকা পলি শাকিব খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম