Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘কৃষ-৪’র ইঙ্গিত দিলেন হৃতিক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ০৭:১২ পিএম

‘কৃষ-৪’র ইঙ্গিত দিলেন হৃতিক

Advertisement

দুই দশক আগে বলিউডে হৃতিক রোশান অভিনীত ‘কোই মিল গায়া’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এরপর সিনেমাটির আরও দুটি কিস্তি এলেও, চতুর্থ কিস্তির জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষায় আছে হৃতিক ভক্তরা। 

সম্প্রতি ভক্তদের আশার আলো দেখালেন এ অভিনেতা। তবে তা সরাসরি নয়, বরং নায়িকার মাধ্যমে ‘কৃষ-৪’র ইঙ্গিত দিলেন হৃতিক। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন শ্রদ্ধা কাপুর। যার ক্যাপশনে তিনি লেখেন, জাদুর মতো রোদ চাই আরও...। 

আর সেখানেই হৃতিক কমেন্ট করেন, সে আবার আসছে। তাকে বলব। 

আর এতেই যেন নিশ্চিত হয়, শিগগির আসছে জাদু অর্থাৎ কৃষের চতুর্থ কিস্তি। শুধু তাই নয়, এ ইঙ্গিতের পর অনেকেই ধারণা করছেন, ‘কৃষ-৪’ সিনেমায় হয়তো হৃতিকের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।

Advertisement

হৃতিক রোশান শ্রদ্ধা কাপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম