Logo
Logo
×

Advertisement

বিনোদন

একে অপরকে সহ্য করতে পারেন না জোলি ও ডেপ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ০৮:২০ পিএম

একে অপরকে সহ্য করতে পারেন না জোলি ও ডেপ

জোলি ও ডেপ

Advertisement

হলিউডের জনপ্রিয় দুই তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও জনি ডেপ। ক্যারিয়ার বিচারে নিজেদের জায়গায় অত্যন্ত প্রতিষ্ঠিত দু’জনই। কিন্তু ব্যক্তিগতভাবে একজন আরেকজনকে সহ্য করতে পারেন না এ দুই তারকা। সম্প্রতি তাদেরই এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এমনই খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম। 

জানা গেছে, ২০১০ সালের মুক্তি পাওয়া রোমান্টিক থ্রিলার ঘরানার সিনেমা ‘দ্য টুরিস্ট’র চিত্রগ্রহণের সময়ই তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তখন থেকেই একে অপরকে সহ্য করতে পারতেন না জোলি ও ডেপ। 

ওই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির দাবি, ‘ডেপ মনে করেন, জোলি সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন। সিনেমায় তাদের রসায়ন দুর্দান্ত হলেও ব্যক্তিগতভাবে একজন আরেকজনকে মোটেই পছন্দ করেন না।’

এদিকে বিভিন্ন মার্কিন গণমাধ্যমের মতে, জনি ডেপের প্রতি বিরক্ত ছিলেন জোলি। তবে জনসমক্ষে একে অপরের সম্পর্কে কখনই খারাপ কিছু বলতে দেখা যায়নি তাদের। 

বেশ পুরোনো এক সাক্ষাৎকারে জোলি প্রসঙ্গে ডেপ বলেন, ‘জোলি যেন একটি কবিতা। তার সৌন্দর্য নিখুঁত। একই সঙ্গে তিনি খুব স্মার্ট, চতুর এবং মজার মানুষ। 

অন্যদিকে, ভিন্ন একটি সাক্ষাৎকারে জোলি বলেন, ‘ডেপ খুব ভালো মানুষ। তিনি একজন সত্যিকারের অভিজ্ঞ শিল্পী। আর তিনি সেটে সবার প্রতি খুব দয়ালুও বটে।’

Advertisement

জোলি ডেপ

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম