Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আলিয়া নয়, অন্য কাকে বিয়ে করতে চেয়েছিলেন রণবীর? 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ০২:০৬ পিএম

আলিয়া নয়, অন্য কাকে বিয়ে করতে চেয়েছিলেন রণবীর? 

আলিয়া নয়, অন্য কাকে বিয়ে করতে চেয়েছিলেন রণবীর?। ছবি: সংগৃহীত

Advertisement

গত বছর বলিউডের সবচেয়ে চর্চিত বিয়ে ছিল রণবীর কাপুর ও আলিয়া ভাটের। দীর্ঘ চার বছর চুটিয়ে প্রেমের পর সংসার পাতেন ‘রণলিয়া’ জুটি। তবে আলিয়ার সঙ্গে সম্পর্কের আগে একের পর এক প্রেম এসেছে রণবীরের জীবনে। 

শুধু দীপিকা পাড়কোন বা ক্যাটরিনা কাইফের মতো সুন্দরী এবং জনপ্রিয় নায়িকারাই নন, আরও বহু নারীর সঙ্গেই ঘনিষ্ঠতায় জড়িয়েছেন রণবীর। তবে একটা সময় রণবীর নিজের মুখে বলেন আলিয়াকে কখনই বিয়ে করবেন না। ‘হুকআপ’ বা একরাত্রিবাসের জন্যই ঠিক আছে। বরং বিয়ে করার ইচ্ছে ছিল তারই ছবির নায়িকাকে।

আরও পড়ুন: নতুন যে ইঙ্গিত দিলেন মধুমিতা

বেশ কয়েক বছর আগে ‘কফি উইথ করণ’-এর শোতে আসেন রণবীর। সেখানেই আলিয়ার গডফাদার প্রযোজক-পরিচালক করণ জোহর রণবীরকে জিজ্ঞেস করেন আনুশকা শর্মা, আলিয়া ভাট এবং জ্যাকুলিন ফার্নান্দেজ— এই তিনজনের মধ্যে কাকে ‘বিয়ে’ করবেন এবং কার সঙ্গে ‘হুকআপ’ (একরাত্রিবাস) করবেন রণবীর। 

এক মুহূর্ত না ভেবেই অভিনেতা বলেন— তিনি বিয়ে করতে চাইবেন ‘অ্যায় দিল হে মুশকিল’খ্যাত অভিনেত্রী আনুশকা শর্মাকে। আর অন্য দুই নায়িকাকে বিয়ে করবেন না, কেবল ‘হুকআপ’। যদিও শেষমেশ রণবীরের মনের সেই ইচ্ছেপূরণ হয়নি। 

বিরাট কোহলির সঙ্গে সংসার পাতেন আনুশকা। অন্যদিকে পর পর প্রেম ভাঙার পর আলিয়ার মধ্যেই নিজের যোগ্য জীবনসঙ্গিনীকে খুঁজে পান অভিনেতা। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে রণবীর-আলিয়ার মেয়ে রাহাও।
 

Advertisement

বলিউড রণবীর আলিয়া

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম