Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ভাঙা হচ্ছে আমির খানের বাসভবন!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ১০:২৫ এএম

ভাঙা হচ্ছে আমির খানের বাসভবন!

Advertisement

মুম্বাইয়ের অভিজাত এলাকা পালি হিলের বাসিন্দা বলিউড তারকা আমির খান। সেখানে বেলা ভিস্তা ও মারিনা নামের দুটি আবাসনে ফ্ল্যাট রয়েছে তার।  এর মধ্যে মারিনা আবাসনের ফ্ল্যাটটি ভাঙা হচ্ছে বলে খবর।

শোনা যাচ্ছে, পুরনো ফ্ল্যাট ভেঙে নতুন করে তৈরি হচ্ছে অভিনেতার আবাসন। ২০১৯ সাল থেকে মারিনা আবাসনের বাসিন্দা আমির।  আবাসনটি ভেঙে বাংলো করতে চান অভিনেতা।  যদিও অন্য আবাসিকরা প্রথমে এতে রাজি ছিলেন না।

তবে এবার শোনা যাচ্ছে, মারিনা আবাসন ও তার পাশের আরেকটি আবাসনকে যুক্ত করে পুনর্নির্মাণ করা হবে। আগামী বছর থেকে শুরু হবে কাজ।  তিন বছরের মতো সময় লাগবে প্রকল্পটি বাস্তবায়ন হতে।

আরও পড়ুন: এবার কার প্রেমে পড়লেন কার্তিক?

এদিকে মা জিনাত হুসেইনের চিকিৎসার জন্য আগামী দু’মাস চেন্নাইতে থাকবেন আমির খান।  তবে অভিনেতার পক্ষে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

আমির খান বাসভবন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম