Logo
Logo
×

Advertisement

বিনোদন

২৭ অক্টোবর থেকে ভারতে শাকিব খানের শুটিং

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৮ পিএম

২৭ অক্টোবর থেকে ভারতে শাকিব খানের শুটিং

Advertisement

অবশেষে ভিসা হাতে পেয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ভারতের বারানসিতে আগামী ২৭ অক্টোবর থেকে টানা শুটিং শুরু হচ্ছে তার।  

গত ১৫ অক্টোবর ভারতের মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল শাকিব খানের। বারানসিতে সিনেমাটির শুটিং শুরুর আগে মুম্বাইয়ে ফটোশুট, স্ক্রিপ্ট রিডিং সেশন, লুকসেট হওয়ার কথা ছিল; কিন্তু যথাসময়ে ভিসা হাতে না আসায় ঘোষিত সময়ে ভারতে যেতে পারেননি। 

রোববার রাতে শাকিব খানসহ টিমের অন্যরা ভিসা পেয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন সিনেমার অন্যতম প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া ও পরিচালক অনন্য মামুন।

পরিচালক অনন্য মামুন বলেন, ‘দরদ’ সিনেমার শুটিংয়ের সব কাজ শুরু হয়েছে আরও আগে। রোববার রাতে শাকিব খানের ভিসা হয়েছে। ভিসা পেতে দেরি হলেও আমাদের কোনো কাজ থেমে ছিল না। বারানসিতে টিম কাজ করছে। 

এদিকে মুম্বাইয়ে সিনেমায় নায়িকা সোনাল চৌহানকে নিয়ে আমরা স্ক্রিপ্ট রিডিং সেশন করেছি। ভারতের বারানসিতে আগামী ২৭ অক্টোবর থেকে টানা শুটিং শেষ করেই দেশে ফিরব। 

পরিচালক আরও বলেন, দেশের সবচেয়ে বড় তারকা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন তা আমাকে সাহসী করেছে। তিনি শুধু আমাকে মন দিয়ে কাজটা করতে বলেছেন। আমিও কাজের মাধ্যমে সেই বিশ্বাসের প্রতিদান দিতে চাই।

‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনায় আছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। সিনেমাটি বাংলা, হিন্দি, তামিল, মালয়ালমসহ ছয় ভাষায় ছবিটি তৈরি হবে। একযোগে ৩২ দেশে আগামী ২ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।  
 

Advertisement

শাকিব খান ভারত বারানসি

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম